জামায়াতের বিরুদ্ধে অভিযোগ করা বিএনপির মুদ্রাদোষ - Alokitobarta
আজ : শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা দুই মেট্রোরেল পাচ্ছে ৫৮ হাজার কোটি টাকা ৪৯তম বিসিএস বাদ পড়া ৪৬ জনের নিয়োগ সোমবার দলে শৃঙ্খলা ফেরাতে এবার কঠোর অবস্থান বিএনপির নানিয়ারচরে উপজেলা আইন-শৃঙ্খলা সভা: মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি

জামায়াতের বিরুদ্ধে অভিযোগ করা বিএনপির মুদ্রাদোষ


মোহাম্মাদ মহাব্বাতুল্লাহ মাহাদ : বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী রেজাউল করিম বলেছেন, যেকোনো ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অভিযোগ অতীতের মতোই আরেকটি দলের মুদ্রাদোষে পরিণত হয়েছে।লক্ষ্মীপুরে ভোটের ৬ সীলসহ আটক সোহেল রানাকে জামায়াতের কর্মী দাবি করে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। এতে পাল্টা সংবাদ সম্মেলন করে সোহেল জামায়াত কর্মী নয় বলে নিশ্চিত করেছেন দলের জেলা সিনিয়র নেতারা।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সোহেলকে জামায়াত কর্মী আখ্যা দিয়ে মিথ্যাচার করা হয়েছে বলে অভিযোগ এনে প্রতিবাদ জানিয়েছেন লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী ও জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম, লক্ষ্মীপুর-২ আসনের প্রার্থী ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের প্রার্থী ও জেলা কমিটির সেক্রেটারি এআর হাফিজ উল্যাহ। তবে রুহুল আমিন ও হাফিজ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না। রেজাউল করিম বলেন, সিলসহ আটকের ঘটনা খতিয়ে দেখা প্রয়োজন। প্রকৃত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। কিন্তু যেকোনো ঘটনার সঙ্গে সঙ্গেই জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অভিযোগ অতীতের মতোই আরেকটি দলের মুদ্রাদোষে পরিণত হয়েছে। আটক সোহেল জামায়াতের কেউ নয়। এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত রয়েছে, প্রশাসন তদন্ত করে বের করবে। এ রকম একটি ঘৃণিত ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবীর মুরাদ।

Top