আবারও রোহিঙ্গা প্রত্যাবাসনে সাক্ষাৎকার শুরু - Alokitobarta
আজ : শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গ্যাস সরবরাহ ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হবে সাইবার সুরক্ষা খসড়ায় মতপ্রকাশ হরণের ঝুঁকি আ.লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই বরিশালে মহাসড়কের পাশে গড়ে তোলা অবৈধ ভবন অপসারণের কাজ শুরু পুনঃনিরীক্ষণে এসএসসিতে নতুন করে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির ‘বিদ্রোহী’ ইস্যুতে স্থানীয় সরকার নির্বাচন আগেভাগেই কঠোর অবস্থানে বিএনপি গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ‘মামলা লিস্টে নিতেও দুর্নীতি’সব আদালত দুর্নীতিমুক্ত করার দাবি আমরা জাতিকে আর বিভক্ত করতে চাই না,সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা সামনে এগোতে চাই

আবারও রোহিঙ্গা প্রত্যাবাসনে সাক্ষাৎকার শুরু


আলোকিত বার্তা:মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আবারও সাক্ষাৎকার শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা শিবিরে সাক্ষাৎকার নেয়া হয়।জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) এবং বাংলাদেশের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) প্রতিনিধিদের কাছে সাক্ষাৎকার দিচ্ছেন ৩৩টি রোহিঙ্গা পরিবারের সদস্যরা।

শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ খালিদ হোসেন সাংবাদিকদের বলেন, প্রত্যাবাসনের তালিকাভুক্ত রোহিঙ্গারা ফের তাদের মতামত জানিয়েছেন। তাদের মতামত একটি ফরমে লিপিবদ্ধ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। পর্যায়ক্রমে প্রত্যাবাসনের তালিকায় নাম থাকা সব রোহিঙ্গার সাক্ষাৎকার নেয়া হবে।এর আগে গত ২০ থেকে ২২ আগস্ট পর্যন্ত একই শিবিরে ইউএনএইচসিআর এবং আরআরআরসির কর্মকর্তারা প্রত্যাবাসনে তালিকাভুক্ত ৩৩৯টি পরিবারের সাক্ষাৎকার নিয়েছিলেন।

সেসময় ৩ হাজার ৫৪০টি পরিবারের প্রত্যাবাসন হওয়ার কথা থাকলেও ২২ আগস্ট নির্ধারিত তারিখে রোহিঙ্গাদের অনীহার কারণে প্রত্যাবাসন প্রক্রিয়া দ্বিতীয়বারের মতো স্থগিত হয়ে যায়।

Top