প্রধানমন্ত্রীর মহাসড়ক থেকেও টোল আদায়ের নির্দেশ - Alokitobarta
আজ : শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
১নং বিবিচিনি ইউনিয়নে নেতৃত্বের নতুন আশা: জনগণের আস্থার প্রতীক ইঞ্জিনিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রীর মহাসড়ক থেকেও টোল আদায়ের নির্দেশ


আলোকিত বার্তা:দেশে সড়ক ও মহাসড়কের ওপর নির্মিত ব্রিজ, সেতু থেকে টোল আদায়ের রীতি রয়েছে। এবার মহাসড়ক ব্যবহার করলেও টোল দিতে হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন- ব্রিজ, সেতুর পাশাপাশি মহাসড়ক থেকে টোল আদায়ের।মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে বর্তমান সরকারের ১৪তম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সভা শেষে প্রধানমন্ত্রীর এ নির্দেশ গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন,ব্রিজে আমরা টোল নিই। সড়ক নয়,জাতীয় মহাসড়কগুলোতে থাকা(যেমন ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-খুলনা, ঢাকা-রংপুর জাতীয় মহাসড়ক) ব্রিজ ছাড়াও রাস্তার ওপর টোল বসানো হবে। সারাবিশ্বে তাই আছে। টোলে কত টাকা নির্ধারণ হবে, সেটা ঠিক করব এখন। কারণ এইভাবে আর পারা যাবে না।

বর্তমান সরকারপ্রধানের নির্দেশ তুলে ধরে এম এ মান্নান আরও বলেন,এই টাকা ব্যয় করা হবে রাস্তা মেরামতে।পশ্চিমা দেশে এটা খুবই জনপ্রিয়। এটাকে তারা বলে ইউজার পেইড’বা ব্যবহার করেন,পেমেন্ট করেন। এই টোলের টাকা আলাদা অ্যাকাউন্টে যাবে।এগুলো রাস্তার মেরামতে ব্যয় করা হবে।কীভাবে টোল আদায় হবে তা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন,বিদেশে আমরা যেটা দেখেছি, সেকশন সেকশন হয়। ধরুন, ২০০ মাইল রাস্তা। প্রত্যেক ৫০ মাইল রাস্তায় একটা গেট থাকে। স্থানীয় গাড়িগুলো ১০ মাইল গিয়ে আরেক রাস্তায় গেলে টোল আসবে না। লং ডিসটেন্স ট্রাভেলারদের (দূরবর্তী যানবাহন) জন্য এটা হবে। তবে এ বিষয়ে বিস্তারিত কাজ করবে আমাদের প্রকৌশলীরা।এখানে অযৌক্তিক কিছু হবে না বলেও জানান পরিকল্পনামন্ত্রী।

Top