১৭ ও ২৪ মে সুপ্রিম কোর্টের বিচারকাজ চলবে - Alokitobarta
আজ : সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন ‘বুড়ো’ ইঞ্জিনে ধুঁকছে রেল,জোড়াতালির ট্রেনে গভীর হচ্ছে সংকট মির্জা ফখরুল ও রিজভীকে মূল্যায়ন উজ্জীবিত বিএনপির তৃণমূল শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রা... নারী কেলেঙ্কারীর ভয়ে শঙ্কিত মুফতি হাবিবুর রহমান মিছবাহ নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা

১৭ ও ২৪ মে সুপ্রিম কোর্টের বিচারকাজ চলবে


প্রতিবেদক,আলোকিত বার্তা:সরকারি সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে আগামী ১১ ও ১২ জুন বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ঈদের আগে ১৭ ও ২৪ মে শনিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ খোলা থাকবে বলে জানানো হয়েছে।সোমবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং অধস্তন আদালতগুলো ১১ ও ১২ জুন বুধবার ও বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।এ অবস্থায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে দাপ্তরিক ও বিচারিক কার্যক্রম চলমান থাকবে।

Top