একদিনও সংসদে যাননি মাশরাফি বাজেট অধিবেশনে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
১নং বিবিচিনি ইউনিয়নে নেতৃত্বের নতুন আশা: জনগণের আস্থার প্রতীক ইঞ্জিনিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন

একদিনও সংসদে যাননি মাশরাফি বাজেট অধিবেশনে


আলোকিত বার্তা:জাতীয় সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিবেশন হলো বাজেট অধিবেশন। এটি চলাকালীন একদিনও সংসদে উপস্থিত হননি জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।সংসদের এই দীর্ঘ অধিবেশন ২১ কার্যদিবস চললেও তিনিসহ মোট তিন এমপি সংসদে যাননি। তাদের দুজন আওয়ামী লীগের এবং একজন জাতীয় পার্টির এমপি। সংসদের নোটিশ শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়,চলমান একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন গত ১১ জুন শুরু হয়ে ১১ জুলাই পর্যন্ত চলে। এর মধ্যে সংসদ অধিবেশনে মোট ২১টি বৈঠক দিবস ছিল। অধিবেশনকালে সদস্যদের উপস্থিতির গড় ছিল ২৫৯ জন। সর্বোচ্চ ও সর্বনিম্ন উপস্থিতি ছিল যথাক্রমে ৩০৬ জন (১৩ জুন) এবং ১৫৯ জন (২২ জুন)। অধিবেশনে আওয়ামী লীগের মাশরাফি বিন মর্তুজা (৯৪ নড়াইল-১), বেগম সিমিন হোসেন রিমি (১৯৭ গাজীপুর-৫) এবং জাতীয় পার্টির হুসেইন মুহম্মদ এরশাদসহ সর্বমোট তিনজন অনুপস্থিত ছিলেন।

জানা গেছে,ওই সময় ক্রিকেট বিশ্বকাপ চলার কারণে সংসদে যেতে পারেননি মাশরাফি। অন্য দুজন শারীরিকভাবে অসুস্থ ছিলেন।পরে অবশ্য অসুস্থতার কারণে জাতীয় পার্টির প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যু হয়।এ বিষয়ে ডানহাতি পেস বোলার মাশরাফি বিন মর্তুজাকে বৃহস্পতিবার বেশ কয়েকবার ফোন দেয়া হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, মাশরাফি বিন মর্তুজা আমাদের জাতীয় বীর। তিনি বাংলাদেশের ভাবমূর্তিকে বিশ্বে উজ্জ্বল করেছেন। তিনি কেন সংসদে যাননি,সে বিষয়ে খোঁজ নিয়েছি। সে সময় ক্রিকেট বিশ্বকাপ চলায় তিনি সংসদে যেতে পারেননি। খেলার কারণে দেশের বাইরে ছিলেন মাশরাফি।

জানা গেছে,এ অধিবেশন শুরুর পর ১৩ জুন চলতি অর্থবছরের বাজেট উত্থাপন হয়। এরপর মোট ২৬৯ জন সংসদ সদস্য ৫৫ ঘণ্টা ৩৬ মিনিট বাজেট আলোচনায় অংশ নেন, যা একটি রেকর্ড। এর আগে এত এমপি এত সময় ধরে বাজেটের ওপর আলোচনার সুযোগ পাননি। অথচ গত বছর সম্পূরক বাজেটসহ মোট বাজেটের আলোচনায় ২২৩ এমপি অংশ নেন। তারা মোট ৫৫ ঘণ্টা ৫৫ মিনিট আলোচনা করেন।
বড় ধরনের কোনো সংশোধনী ছাড়াই ২৯ জুন অর্থবিল ২০১৯ পাস হয়। জাতীয় সংসদে অর্থমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। বাজেট পাস হয় ৩০ জুন। এ অধিবেশনে সাতটি বিল পাস হয়। এর মধ্যে আলোচিত আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল ২০১৯ রয়েছে।

Top