৯৪ ডাক্তারসহ ৩০০ স্বাস্থ্যকর্মী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
১নং বিবিচিনি ইউনিয়নে নেতৃত্বের নতুন আশা: জনগণের আস্থার প্রতীক ইঞ্জিনিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন

৯৪ ডাক্তারসহ ৩০০ স্বাস্থ্যকর্মী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন।


আলোকিত বার্তা:রোগীদের সেবায় নিয়োজিত ৯৪ ডাক্তারসহ ৩০০ স্বাস্থ্যকর্মী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন।বুধবার স্বাস্থ্য অধিদফতরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার-নার্সরা। একক হিসাবে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী সামলানো এই সরকারি হাসপাতালের ২৫ জন ডাক্তারসহ ৬২ জন কর্মী এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৬ জন ডাক্তার এবং ১২ জন নার্স রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম।এদের বাইরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দুইজন এবং কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে দু’জন হাসপাতাল কর্মী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে আরো বলা হয়, গত ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৯৪ জন চিকিৎসক, ১৩০ জন নার্স এবং ৭৬ জন হাসপাতালকর্মী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।গত জুনে ঢাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়ার পর ক্রমশ তা বেড়েছে।সরকারি হিসাবে এ বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ৫৯২ জন।

Top