সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এখন বাংলার মানুষের আন্দোলনে পরিণত হয়েছে - Alokitobarta
আজ : রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম কৌশলে বাজারে সয়াবিন চিনির কৃত্রিম সংকট সৃষ্টি করেছে কোম্পানি গুলো

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এখন বাংলার মানুষের আন্দোলনে পরিণত হয়েছে


এ বি এম তারেক:বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান বলেছেন, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এখন বাংলার মানুষের আন্দোলনে পরিণত হয়েছে।তিনি বলেন, ছাত্রদের আন্দোলন এখন সাধারণ মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। দলমত নির্বিশেষে বাংলার মানুষ তাদের অধিকার আদায়ে রাস্তায় নেমেছে।শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘কোটা সংস্কার আন্দোলনে ছাত্র হত্যা’র প্রতিবাদে উদীচী আয়োজিত সাংস্কৃতিক সমাবেশে এ কথা বলেন তিনি।অধ্যাপক বদিউর রহমান বলেন, আমরা আমাদের সন্তানদের হারিয়েছি, বন্ধুদের হারিয়েছি। ছিল ছাত্রদের কোটা আন্দোলন কিন্তু এখন তা বাংলার মানুষের আন্দোলনে পরিণত হয়েছে; যা কিছু ঘটেছে তার দায় সরকার এড়াতে পারে না।

উদীচী শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি জামশেদ আনোয়ার তপন বলেন, যারা যৌক্তিক কোটা আন্দোলনের সঙ্গে ছিল সরকার তাদের বিভিন্ন তকমা দিয়েছে। অথচ কোটি কোটি টাকা লুট, হত্যা, গুম করা হচ্ছে সরকারের অধীনে, তাদের বিচার নেই। আমরা অনতিবিলম্বে এই স্বৈরাচারী সরকারের পতন চাই। প্রতিটি জায়গায় নিরস্ত্র ছাত্রদের ওপর যেভাবে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।সমাবেশে বক্তারা বলেন, সরকার স্বাধীনতাকে হরণ করে, গণতন্ত্রকে হরণ করে স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করেছে, মানুষ সেখান থেকে মুক্তি চায়।এ সময় উদীচী শিল্পীগোষ্ঠীসহ অন্যান্য সাংস্কৃতিক কর্মীরা সমবেত হয়ে গান, কবিতা ও স্লোগানের মাধ্যমে প্রতিবাদ জানান।

Top