বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ করা থেকে প্রবাসীদের বিরত থাকার অনুরোধ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ করা থেকে প্রবাসীদের বিরত থাকার অনুরোধ


মোহাম্মাদ আরিফ হোসেন:বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ করা থেকে প্রবাসীদের বিরত থাকার অনুরোধ জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান।সোমবার (২৯ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিনা অভিবাসন ব্যয়ে জর্ডানগামী ৪৮ নারী কর্মীদের সেন্ডঅফ অনুষ্ঠানে এ অনুরোধ জানান তিনি।কর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে যারা বিদেশ যেতে চান, তাদের জন্য আপনারা অনুপ্রেরণা হিসেবে কাজ করবেন। আপনারা তাদের উদ্বুদ্ধ করবেন যাতে সবাই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হয়ে বিদেশে যান।

তিনি আরও বলেন,আপনারা এককেকজন দেশের প্রতিনিধি। বাংলাদেশের অ্যাম্বাসেডর। আপনাদের কাজ, চলাফেরা, ব্যবহারে দেশের সুনাম বৃদ্ধি পাবে। আমি আশা করি, আপনারা আপনাদের পরিবারের আর্থিক উন্নতির জন্য কাজ করবেন। বৈধপথে রেমিট্যান্স দেশে পাঠাবেন। যা আপনাদের পরিবার ও দেশের উন্নয়নে কাজ লাগবে।বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট ও শ্রমবাজারকে সংকটে ফেলত একটা মহল অপপ্রচার চালাচ্ছে- সাংবাদিকদের এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নে সিংহভাগ প্রবাসীদের অবদান। আমি সবাইকে দেশবিরোধী অপপ্রচার থেকে বিরত থাকতে অনুরোধ করবো। আমরা জনগণশক্তিকে সম্পদে রূপান্তর করতে কাজ করছি।

এসময় উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধুরী, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিকা আনোয়ার, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Top