পদ্মা ব্রিক্সের শ্রমিকের মরদেহ উদ্ধার গোয়ালঘর থেকে - Alokitobarta
আজ : শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ ও জমজমাট কমিউনিটি ডে অনু‌ষ্ঠিত ১নং বিবিচিনি ইউনিয়নে নেতৃত্বের নতুন আশা: জনগণের আস্থার প্রতীক ইঞ্জিনিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ

পদ্মা ব্রিক্সের শ্রমিকের মরদেহ উদ্ধার গোয়ালঘর থেকে


পাখি আক্তার:বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের পশুরীকাঠি থেকে জাহাঙ্গীর হোসেন(৪০)নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার (১৭ আগস্ট) রাত ৯টার দিকে গলায় ফাঁস দেয়া অবস্থায় গোয়ালঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।জাহাঙ্গীর হোসেন চরমোনাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশুরীকাঠি এলাকার বাসিন্দা।তিনি পদ্মা ব্রিক্সের শ্রমিক হিসেবে কাজ করতেন।

পদ্মা ব্রিক্সের ম্যানেজার বাচ্চু জানান,ব্রিক্সের পাশেই একটি গোয়ালঘর আছে।গোয়াল ঘরে সন্ধ্যার দিকে জাহাঙ্গীরের মৃতদেহ দেখা যায়।এরপর পুলিশকে খবর দিলে রাত ৯টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বলেন,মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Top