পেশাগত দক্ষতা বৃদ্ধিতে শিক্ষকদের প্রশিক্ষণ বাড়ানোর সুপারিশ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী র‍্যাব সদরদপ্তর হবে ১১তলা, ব্যয় ১৭২ কোটি টাকা একাদশে ভর্তির আবেদন শুরু আজ, জেনে নিন ফি ও বিস্তারিত নিয়ম এআই কিভাবে গ্রহণ করতে হবে, সে বিষয়ে অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন স্থানীয় নির্বাচন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে ইসি স্থানীয় সরকারের কোনো পর্যায়ের নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি শেবাচিম হাসপাতালের জেনারেটরের জ্বালানি সংকটে কারণে থেমে থাকে অস্ত্রোপচার , চিকিৎসকদের বসে থাকতে হয় ব... বিএনপির হাত ধরেই বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্র এসেছে বোঝা ১৮ কোটির কাঁধে,২৪ লাখের স্বস্তি ,সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি প্রস্তাবিত ৯ম জাতীয় পে স্কেল অনুমোদন করেছে সরকার

পেশাগত দক্ষতা বৃদ্ধিতে শিক্ষকদের প্রশিক্ষণ বাড়ানোর সুপারিশ


মু.এবি সিদ্দীক ভুঁইয়া:দ্বাদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক কমিটির সভাপতি মো. আফতাব উদ্দিন সরকারের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও গবেষণা বাড়ানোর সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বৃহস্পতিবার (১৬ মে) দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়।সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে,এতে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী রুমানা আলী, আহমেদ ফিরোজ কবির, মো. আবুল কালাম, এস. এম. শাহজাদা, এইচ. এম. বদিউজ্জামান, নিলুফার আনজুম এবং আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী অংশ নেন।এ সময় পূর্ববর্তী বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরা হয়। কমিটির সদস্যরা জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়ন এবং জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল (জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল ২০২৪) পরীক্ষা করে রিপোর্ট দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

পরে জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়ন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও গবেষণা বাড়ানো, একাডেমি বিল পরীক্ষা করে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, বিয়োজন ও পরিমার্জন করে সংসদে রিপোর্ট দেওয়ার জন্য সুপারিশ করা হয়।এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক, বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানসহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

Top