দেশে কতগুলো প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু আছে - Alokitobarta
আজ : বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ডাঃ অমিতাভ সরকারের কাছে বরিশালের তিনটি প্রতিষ্ঠান জিম্মি, বেসরকারি হাসপাতালে রোগী পাঠানোর অভিযোগ: কম... রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম

দেশে কতগুলো প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু আছে


মোহাম্মাদ রফিকুল ইসলাম:দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণে কাজ আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে দেশে কতগুলো প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু আছে, তার তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।মঙ্গলবার (৩০ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মনিষ চাকমার সই করা চিঠিতে বিভাগীয় পরিচালক ও জেলা শিক্ষা অফিসারদের কাছ থেকে তথ্য চাওয়া হয়। অধিদপ্তরের অফিস আদেশে দেশে কী পরিমাণ প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু করা যাবে, নির্ধারিত ছকে সে তথ্য চাওয়া হয়েছে।

আদেশে বলা হয়, নিম্ন মাধ্যমিক পর্যায়ে মৌলিক শিক্ষা অবৈতনিককরণ বিষয়ে প্রাথমিক শিক্ষার মেয়াদ পাঁচ বছর থেকে বৃদ্ধি করে আট বছর অর্থাৎ ৮ম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণ করার লক্ষ্যে সারা দেশে ৬৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি চালু আছে।এতে আরও বলা হয়, চালু করা ৬৯৬টি বিদ্যালয় ছাড়া জাতীয় শিক্ষা নীতি-২০১০ অনুসারে নিম্ন মাধ্যমিক পর্যায়ে মৌলিক শিক্ষা অবৈতনিককরণ বিষয়ে প্রাথমিক শিক্ষার মেয়াদ পাঁচ বছর থেকে বৃদ্ধি করে আট বছর অর্থাৎ ৮ম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণ করার লক্ষ্যে ইতোমধ্যে চালু করা বিদ্যালয় ছাড়া বিভাগগুলোর আওতাধীন জেলাগুলোয় আরও কী পরিমাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণ করা যাবে, তার তথ্য নির্ধারিত ছকে আগামী ২ মে’র মধ্যে (ই-মেইল: dpeadbidda@gmail.com) পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

Top