বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় বছরে অন্তত চারবার শিক্ষক নিয়োগ দেয়া হবে - Alokitobarta
আজ : বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ডাঃ অমিতাভ সরকারের কাছে বরিশালের তিনটি প্রতিষ্ঠান জিম্মি, বেসরকারি হাসপাতালে রোগী পাঠানোর অভিযোগ: কম... রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় বছরে অন্তত চারবার শিক্ষক নিয়োগ দেয়া হবে


মোহাম্মাদ আরিফ হোসেন : শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, শিক্ষক সঙ্কট নিরসনে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় বছরে অন্তত চারবার শিক্ষক নিয়োগ দেয়া হবে।সোমবার রাজধানীর ইস্কাটনে বোরাক টাওয়ারে বেসরকারি নিবন্ধন ও প্রত্যয়নকর্তৃপক্ষের(এনটিআরসিএ) অফিসে এনটিআরসিএ-এর চেয়ারম্যানসহ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন,‘শিক্ষকদের পেশাগত মানবৃদ্ধি, প্রশিক্ষণসহ কাউকে যদি ক্ষমতায়ন করতে হয় তাহলে এনটিআরসিএ-কেই করতে হবে।

শিক্ষক নিয়োগকে আরো ত্বরান্বিত করতে যদি এমপিও নীতিমালায় সংশোধন করার প্রয়োজন হয় তাহলে সে বিষয়ে সুপারিশ করতে তিনি এনটিআরএ-এর প্রতি আহ্বান জানান।এ সময় শিক্ষামন্ত্রী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর, দেশের সকল শিক্ষা বোর্ড, জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে সমন্বয় করে এনটিআরসি এর সক্ষমতা বৃদ্ধি করার প্রতিও তিনি গুরুত্বারোপ করেন।মতবিনিময় সভায় এনটিআরসিএ-এর চেয়ারম্যান মো: সাইফুল্লাহিল আজম এবং এনটি আরসিএ-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Top