ফের জেএসসি-পিইসি পরীক্ষা হবে এমন তথ্য মিথ্যা - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ডাঃ অমিতাভ সরকারের কাছে বরিশালের তিনটি প্রতিষ্ঠান জিম্মি, বেসরকারি হাসপাতালে রোগী পাঠানোর অভিযোগ: কম... রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম

ফের জেএসসি-পিইসি পরীক্ষা হবে এমন তথ্য মিথ্যা


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :বন্ধ হয়ে যাওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা পুনরায় চালু হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু তথ্য ছড়িয়ে পড়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।সোমবার (১৫ জানুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।এতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যক্তি প্রচার করছেন যে, প্রচলিত পরীক্ষা পদ্ধতিতে ফিরে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৪ সালে আগের নিয়মে জেএসসি ও পিইসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব তথ্য মিথ্যা ও বানোয়াট এবং ভিত্তিহীন।এ ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্যও সবার প্রতি অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়।খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষা বিষয়ক নামে খোলা বিভিন্ন ফেসবুক পেজে সোমবার বিকেল থেকে হঠাৎ শিক্ষা পদ্ধতি নিয়ে কিছু পোস্ট দেওয়া হয়। তাতে লেখা, ‘ব্রেকিং! নতুন কারিকুলাম আবার ফিরে যাচ্ছে আগের পরীক্ষা পদ্ধতিতে! ২০২৪ ব্যাচ থেকে পিইসি ও জেএসসি পরীক্ষা নেওয়ার চূড়ান্ত ঘোষণা।এদিকে, অসমর্থিত সূত্রে একই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা শেয়ার করছেন। দ্রুতই এ তথ্য ফেসবুক-ইউটিউবে ছড়িয়ে পড়ছে।

অধিকাংশ ব্যবহারকারী ‘বাংলাদেশ শিক্ষা বোর্ড’ নামের একটি ফেসবুক পেজের পোস্টকে সোর্স বা সূত্র হিসেবে উল্লেখ করে ভিত্তিহীন এ তথ্যটি শেয়ার করছেন।তবে ‘বাংলাদেশ শিক্ষা বোর্ড’ নামের এ পেজটি কোনো শিক্ষা বোর্ডের কেউ পরিচালনা করেন না বলে নিশ্চিত হওয়া গেছে। যে বা যারা এ পেজ চালান তারা সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর একটি বক্তব্য বিকৃত করে এ তথ্য ছড়াচ্ছেন।তবে শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হওয়ার পর এটাকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এ ধরনের গুজব ছড়ানো থেকে সবাইকে সচেতনভাবে বিরত থাকতেও বলেছে মন্ত্রণালয়।

Top