প্রাথমিকের দ্বিতীয় ধাপের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানাল অধিদপ্তর - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ South Bangal Press Club -দক্ষিণবঙ্গ প্রেসক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ সাংবাদিক সুরক্ষা পরিষদের মাদকের বিস্তার এখন মহামারির পর্যায়ে,অভিযান শুধু বৈধ বারগুলোতে ভয়াবহতা ছড়াচ্ছে দেশে ডেঙ্গু পরিস্থিতি অব্যবস্থাপনায় হয়রানি ভোগান্তি স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ

প্রাথমিকের দ্বিতীয় ধাপের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানাল অধিদপ্তর


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : গত ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের প্রাথমিক ও সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এখন দ্বিতীয় ধাপের পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু করেছে ডিপিই।দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এই পরীক্ষা কবে নাগাদ হতে পারে তা নিয়ে উৎসুক আগ্রহে অপেক্ষা করছেন দ্বিতীয় ধাপের পরীক্ষায় অংশগ্রহণকারীরা। এদিকে ফেসবুকসহ বিভিন্ন পোর্টালে দ্বিতীয় ধাপের পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এমন একটি নোটিশ ঘুরে বেড়াচ্ছে। কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সেই নোটিশটি খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে এ বিষয়ে জানতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা (নিয়োগ) এসএম মাহবুব আলমের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, আগামী ২ ফেব্রুয়ারি পরীক্ষা নেওয়ার জন্য একটি খসড়া তৈরি করা হয়েছে। আগামী ১৬ জানুয়ারি সেটি মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে চূড়ান্ত অনুমোদন পেলে পরীক্ষা গ্রহণের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। অনুমোদন না পেলে সেটি বদলাতে পারে। তবে ২ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের পরীক্ষা গ্রহণের সম্ভাবনা অনেকটাই চূড়ান্ত।প্রাথমিকের দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগে আবেদন করেছেন ৪ লাখ ৩৯ হাজার ৪৩৮ জন। এবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষা বিভাগ ধরে ধরে দেওয়া হচ্ছে।গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষাও আলাদাভাবে নেওয়া হচ্ছে।গত বছরের ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন জেলাগুলোয় লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে। সেখানে তিন বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৯৭।

Top