রাজধানীসহ সারাদেশে সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা কমেছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
১নং বিবিচিনি ইউনিয়নে নেতৃত্বের নতুন আশা: জনগণের আস্থার প্রতীক ইঞ্জিনিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন

রাজধানীসহ সারাদেশে সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা কমেছে।


আলোকিত বার্তা:রাজধানীসহ সারাদেশে সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা কমেছে।গত ৭ আগস্ট পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ গত তিন দিনের এক পরিসংখ্যানে দেখা গেছে, প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা পর্যায়ক্রমে কমছে।স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডাক্তার আয়েশা আক্তার এ তথ্য জানান।

তিনি জানান,রাজধানীর সরকারি-বেসরকারি ৪০টি হাসপাতালে পরিসংখ্যান অনুসারে ৭ আগস্ট ভর্তিকৃত ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ১ হাজার ২৭৫। ৮ আগস্ট তা কমে দাঁড়ায় ১ হাজার ১৫৯ জন ও ৯ আগস্ট তা আরও কমে ৯৪৭ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ঢাকার বাইরে ৭ আগস্ট রোগীর সংখ্যা ছিল ১ হাজার ১৫৩ জন।৮ আগস্ট রোগীর সংখ্যা ১৪ জন কমে ১ হাজার ১৬৭ জনে দাঁড়ায়। আজ ৯ আগস্ট রোগীর সংখ্যা কমে ১ হাজার ৫৫ জনে দাঁড়িয়েছে।গত ২৪ ঘণ্টায় সারাদেশের হাসপাতালে ২ হাজার ২ জন ডেঙ্গু জ্বরের রোগী ভর্তি হন। মোট ভর্তি রোগীর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৪৭ জন ও বিভাগীয় হাসপাতালে ১ হাজার ৫৫ জন।রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালের মধ্যে ঢাকা মেডিকেলে ৮০, মিটফোর্ডে ৬৩, ঢাকা শিশু হাসপাতালে ৪৭, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৫৩, বিএসএমএমইউতে ৩৬, পুলিশ হাসপাতাল রাজারবাগে ১৪, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১০৩, বিজিবি হাসপাতাল পিলখানা ঢাকায় ৪, সম্মিলিত সামরিক হাসপাতালে ৩৮ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৮৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হন।

বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকা শহর ছাড়া ঢাকা বিভাগে ২৩৮,চট্টগ্রামে ২২৩,খুলনায় ১৪৯,রংপুরে ৭৫,রাজশাহী ১০৪, বরিশালে ১৬৭, সিলেটে ২৯ ও ময়মনসিংহ বিভাগে ৭০ জন ডেঙ্গু রোগী ভর্তি হন।চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৩৬ হাজার ৬৬৮ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়ে ইতোমধ্যেই বাড়ি ফিরে গেছেন ২৭ হাজার ৮৭৬ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৮ হাজার ৭৬৩ জন।

Top