আগামী বছর সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকরা সংবাদ লিখবে এতে কেউ হুমকি দিলে তা রাষ্ট্রীয় আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ, কিন্তু মানছে না... সংকটেও পোশাক রফতানিতে প্রবৃদ্ধি শহীদ মীর কাসেম আলীর জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে দাপুটে অতিরিক্ত ডিআইজিসহ তিন পুলিশ সুপারকে বরখাস্ত বন্দির মাথায়, কানে বা বুকে গুলি করতেন জিয়াউল হাতে বৈধ কাগজপত্র,ভিসা-টিকিটও ঠিকঠাক,তবুও শাহজালালে পদে পদে হয়রানি দেশে সারের কোনো সংকট নেই খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা,লাগাম টানা যাচ্ছে না খেলাপি ঋণের সোলার ছাড়াও জলবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে নেছারাবাদে সরকারি ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

আগামী বছর সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :আগামী বছর পূর্ণ সিলেবাসে নয়, তা পুনর্বিন্যাস করে কিছুটা সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।মন্ত্রী বলেন, আগস্টে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তবে আগামী বছরের পরীক্ষার্থীরা এ বছর পূর্ণাঙ্গ সিলেবাসের ক্লাস পাচ্ছে না। তাই যারা পুরোপুরি ক্লাস পাচ্ছে না তাদের জন্য পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ না হলেও কিছুটা সংক্ষিপ্তভাবে সিলেবাস পুনর্বিন্যাস করে পরীক্ষার ব্যবস্থা করা হবে।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির দাবি করে শিক্ষামন্ত্রী বলেন, শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বাসাবাড়িতে ছাদে ফুলের টবে বা কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। তাহলে ডেঙ্গু প্রতিরোধ সহজ হবে।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. বশির আহমেদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সদর মডেল থানার ওসি মো. মুহসীন আলম প্রমুখ।

Top