সতর্কতামূলক পরামর্শ ঈদে ঘরমুখো মানুষের জন্য - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
১নং বিবিচিনি ইউনিয়নে নেতৃত্বের নতুন আশা: জনগণের আস্থার প্রতীক ইঞ্জিনিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন

সতর্কতামূলক পরামর্শ ঈদে ঘরমুখো মানুষের জন্য


আলোকিত বার্তা:ঈদে রাজধানী ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন শহর থেকে ঘরমুখি মানুষের জন্য সরকারিভাবে ডেঙ্গু সম্পর্কে কতিপয় সতর্কতামূলক পরামর্শ দেয়া হয়েছে।ডেঙ্গু থেকে রেহাই পেতে বুধবার (৭ আগস্ট) এ পরামর্শ দেয়া হয়।সরকারি এক তথ্য বিবরণীতে ঈদে বাড়ি যাওয়ার সময় বাসার সকল কক্ষের দরজা-জানালা ভালোভাবে বন্ধ করার পাশাপাশি বাসার টয়লেটের কমোড ঢেকে রাখা, বাথরুম/টয়লেটের জানালা বন্ধ করা এবং বালতি, বদনা ও ড্রাম খালি অবস্থায় উল্টো করে রেখে যাওয়ার পরামর্শ দেয়া হযেছে।

এছাড়াও এতে বলা হয়,বারান্দায়/ছাদে ফুলের টব বা এমন কোনো পাত্র রাখা যাবে না যেখানে বৃষ্টির পানি জমতে পারে।
সোফা,পর্দা ও ঝুলন্ত কাপড়ের নিচে লুকিয়ে থাকে এডিস মশা এ কথা উল্লেখ করে এসব জায়গায় অ্যারোসল স্প্রে করা এবং ফ্রিজের পানি জমার জায়গায় ন্যাপথলিন দিয়ে রাখারও পরামর্শ দেয়া হয়েছে।রান্নাঘরে কোথাও যেন পানি জমে না থাকে তা খেয়াল করে দেখা,যাওয়ার আগে ঘরের মেঝে,বারান্দা ও বাথরুম পরিষ্কার ও অ্যারোসল স্প্রে করা,অব্যবহৃত বোতল/কন্টেইনারসহ অপ্রয়োজনীয় জিনিসপত্র নির্দিষ্ট জায়গায় ফেলে দেয়া এবং অফিস, আঙ্গিনা এবং কর্মস্থলেও অনুরূপ ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

Top