অভ্যন্তরীণ বিষয় নির্বাচনে অংশ নেয়া না নেয়া দলগুলোর - Alokitobarta
আজ : রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গুম-খুনের তিন মামলার রায় হতে পারে এ বছর যাত্রীর অভাব নেই,আছে টিকিটের হাহাকারও,তবুও লোকসান,চুরি-দুর্নীতি বিতর্কে শুরু বিতর্কেই সমাপ্তি বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার

অভ্যন্তরীণ বিষয় নির্বাচনে অংশ নেয়া না নেয়া দলগুলোর


আলোকিত বার্তা:চলতি উপজেলা পরিষদ নির্বাচনে বড় একটি রাজনৈতিক দল অংশগ্রহণ না করায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও প্রতিযোগিতামূলক হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। অবশ্য নির্বাচনে অংশ নেয়া না নেয়া দলগুলোর অভ্যন্তরীণ বিষয় বলেও মন্তব্য করেন তিনি।পঞ্চম উপজেলা নির্বাচন উপলক্ষে বুধবার সন্ধ্যায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি এসব কথা বলেন।

নুরুল হুদা বলেন বলেন, নির্বাচন পরিচালনার প্রধান হাতিয়ার হলো ভোটার। নির্বাচনের দিন ভোটাররা কেন্দ্রে আসার পর যাতে কোন রকম অসুবিধার সম্মুখীন না হয় সে বিষয়টির প্রতি বিশেষ নজর রাখতে হবে।আগামী ৩১ মার্চ নোয়াখালীর ৭টি উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচন ও চলতি মাস থেকে শুরু হওয়া উপজেলা পরিষদ নির্বাচনের মধ্যে কোন পার্থক্য নেই। উপজেলা নির্বাচনকে জাতীয় নির্বাচন হিসেবেই দেখা হচ্ছে। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। নির্বাচন একটি স্বচ্ছ প্রক্রিয়া। এ নির্বাচনে কোন প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, কোথাও ভোট কারচুপি, ব্যালট পেপার ছিনতাই কিংবা জোরপূর্বক ব্যালট পেপার বাক্সে ভরার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে ওই কেন্দ্রের ভোট স্থগিত করা হবে। এ ব্যাপারে নির্বাচন কমিশন কঠোর ভূমিকা রাখবে।
নোয়াখালীর জেলা প্রশাসক তন্ময় দাসের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালীর পুলিশ সুপার মোঃ ইলিয়াছ শরীফ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ড. মাহে আলম, কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার, র‍্যাব ১১ লক্ষীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার নরেশ চাকমা প্রমুখ।

Top