সবুজ, স্থিতিস্থাপক এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক - Alokitobarta
আজ : সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ ছাত্রদলের হামলায় সমকাল-ডেইলি স্টার-বিডিনিউজের সাংবাদিকসহ আহত ১০,কিন্তু পুলিশও ভয়ে পালিয়ে গেছে ঢাকায় ৭০% মানুষের নিজস্ব আবাসন নেই বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপে আখতারুজ্জামানের জামিন হয়নি প্রথমবারের মতো ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দিচ্ছে সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, যৌন হয়রানি ও রাজনীতিতে শিক্ষকদের জড়িয়ে পড়াসহ শিক্ষকতা পেশার মর্যাদা সংকটে দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের অস্থিরতা দেখতে চায় না বিএনপি ১২ কেজি এলপিজির সিলিন্ডার এক লাফে ১৮৩৭ টাকা বৃত্তাকার সড়ক নির্মাণ কাজে গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অনির্বাচিতদের কবজায় যাচ্ছে হাজার ইউপি,নির্ধারিত সময়ে ভোট না হওয়া

সবুজ, স্থিতিস্থাপক এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : সবুজ, স্থিতিস্থাপক এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক। ঢাকায় সফররত সংস্থাটির দক্ষিণ এশীয় ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার এ আশ্বাস দিয়েছেন।তিনি বলেছেন, ইউক্রেনের যুদ্ধ, কোভিড মহামারির প্রভাব এবং জলবায়ু সংকট বিশ্ব অর্থনীতির জন্য অভূতপূর্ব চ্যালেঞ্জ তৈরি করেছে। প্রতিটি দেশই মোকাবেলা করার জন্য লড়াই করছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশ সামষ্টিক, রাজস্ব ও আর্থিক খাতের সংস্কার এবং মানব পুঁজি এবং জলবায়ু স্থিতিস্থাপকতায় বিনিয়োগ অব্যাহত রাখবে। যাতে এর মাধ্যমে দ্রুত প্রবৃদ্ধি ধরে রাখতে পারে। এই চ্যালেঞ্জিং সময়ে এ প্রচেষ্টাগুলোতে পূর্ণ সমর্থন দিতে বিশ্বব্যাংক প্রস্তুত।সোমবার তিন দিনের সফরের শেষ দিনে তিনি এসব কথা বলেন। বিশ্বব্যাংক ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব বিষয় জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়- দক্ষিণ এশিয়ার জন্য বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার সোমবার বাংলাদেশে তার দ্বিতীয় সফর শেষ করেছেন। এদিন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন।এ সময় জলবায়ু পরিবর্তনের অভিযোজন এবং দুর্যোগ প্রস্তুতিতে দেশের অগ্রণী ভূমিকার জন্য তাকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, বিগত ৫০ বছর ধরে বাংলাদেশের অসাধারণ উন্নয়ন যাত্রার অংশ হতে পেরে বিশ্বব্যাংক গর্বিত। বাংলাদেশ বিশ্বের অন্যান্য অনেক দেশের জন্য দ্রুত দারিদ্র্য হ্রাস এবং টেকসই প্রবৃদ্ধির ক্ষেত্রে মূল্যবান অন্তর্দৃষ্টি এবং গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে।বাংলাদেশ সফরের সময় রাইজার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাম্প্রতিক বৈশ্বিক ধাক্কা প্রশমিত করতে এবং অর্থনৈতিক স্থিতিস্থাপকতা তৈরি করতে নীতিগত পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। তারা বাংলাদেশের উন্নয়নে অগ্রাধিকারের জন্য বিশ্বব্যাংকের সহায়তা নিয়েও আলোচনা করেন। তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর আব্দোলায়ে সেক। তিনি আগামী ১ জানুয়ারি তার পদে যোগদান করবেন।

Top