১০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পানি ও স্যানিটেশনে - Alokitobarta
আজ : রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসির ডিজিএম আশরাফুল আলমের খুঁটির জোর কোথায় : প্রধানমন্ত্রী ও দুদকের হস্তক্ষেপ কামনা করেছে কর্মক... ‘রুপালি ধোঁকা’ইলিশের নামে ব্যাংকগুলো গ্রাহককে আমানতের বিপরীতে গড়ে যে হারে মুনাফা দিচ্ছে,এর চেয়ে মূল্যস্ফীতির হার অনেক বেশি রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ,অন্য হোতারা ধরা না পড়ায় প্রশ্ন ব্যাংকক বৈঠকে চাওয়া হবে ৫০০ কোটি ডলারের ঋণ বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলার বিরুদ্ধে কথা বলায় জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার আতঙ্কে চাঁদাবাজ সন্ত্রাসীরা,বিএনপিতেও শুরু হয়েছে শুদ্ধি অভিযান অর্থনীতি নাজুক, পরিশোধে অক্ষমতায় হতে পারে বিপদ,কমছে আয়, ঋণেই ভরসা লন্ডনে এমপি সরোয়ার আলমগীরের সাথে মতবিনিময়: প্রবাসীদের সম্মান-নিরাপত্তা ও কালুরঘাট সেতু’র কাজ দ্রুত ... মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা

১০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পানি ও স্যানিটেশনে


আলোকিত বার্তা:নির্দিষ্ট ৩০ পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশনের উন্নয়ন ও এ ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জন্য ১০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক।শুক্রবার প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পৌরসভা পানি সরবরাহ ও স্যানিটেশন এই প্রকল্পে ছোট ছোট শহরের ৬ লাখ মানুষ নিরাপদ পানি পাবে।

৬০ উপজেলায় বর্তমানে পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ ব্যবস্থা নেই। এই প্রকল্পে মিটার, বাসা-বাড়িতে সংযোগ, ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন পাইপ নেটওয়ার্ক, পানি সংরক্ষণ, পানি শোধনসহ পানি অবকাঠামো গড়ে তোলা হবে।বাংলাদেশের ৮৭ শতাংশ মানুষের বিভিন্ন ধরনের উন্নত পানির উৎস রয়েছে। কিন্তু মাত্র ১০ শতাংশ মানুষ পাইপ লাইনে পানির সুবিধা পায়।বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেমবন বলেন, বাংলাদেশের দ্রুত নগরায়নের সাথে ছোট ও বড় শহরগুলোতে পানি ও স্যানিটেশন ব্যবস্থাসহ অবকাঠামো উন্নয়নের প্রয়োজন রয়েছে। পানি ও স্যানিটেশন হচ্ছে আধুনিক শহরের অবিচ্ছেদ্য অংশ।

Top