বিশ্বের সুখী দেশের তালিকায় আরও এগোলো বাংলাদেশ - Alokitobarta
আজ : সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ ছাত্রদলের হামলায় সমকাল-ডেইলি স্টার-বিডিনিউজের সাংবাদিকসহ আহত ১০,কিন্তু পুলিশও ভয়ে পালিয়ে গেছে ঢাকায় ৭০% মানুষের নিজস্ব আবাসন নেই বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপে আখতারুজ্জামানের জামিন হয়নি প্রথমবারের মতো ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দিচ্ছে সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, যৌন হয়রানি ও রাজনীতিতে শিক্ষকদের জড়িয়ে পড়াসহ শিক্ষকতা পেশার মর্যাদা সংকটে দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের অস্থিরতা দেখতে চায় না বিএনপি ১২ কেজি এলপিজির সিলিন্ডার এক লাফে ১৮৩৭ টাকা বৃত্তাকার সড়ক নির্মাণ কাজে গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অনির্বাচিতদের কবজায় যাচ্ছে হাজার ইউপি,নির্ধারিত সময়ে ভোট না হওয়া

বিশ্বের সুখী দেশের তালিকায় আরও এগোলো বাংলাদেশ


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:বিশ্বের সুখী দেশের তালিকায় আরও এগোলো বাংলাদেশ। ২০২২ সালের তালিকায় সাত ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯৪তম। গত বছর এ তালিকায় ১০১তম ছিল দেশটি। তার আগের বছর ছিল ১০৭তম আর ২০১৯ সালে ১২৫তম। অর্থাৎ, মাত্র তিন বছরে ৩১ ধাপ এগিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের সহযোগিতায় প্রস্তুত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট থেকে উঠে এসেছে এসব তথ্য।বার্ষিক এই প্রতিবেদনে এ বছর ১৪৬টি দেশের নাম অন্তর্ভুক্ত হয়েছে। তালিকায় টানা পঞ্চমবার সবচেয়ে সুখী দেশ নির্বাচিত হয়েছে ফিনল্যান্ড আর সবচেয়ে কম সুখী আফগানিস্তান।

প্রতিবেদনটি তৈরি হয়েছে বিভিন্ন দেশের মানুষের মানসিক সুখের পাশাপাশি অর্থনৈতিক সচ্ছলতা ও সামাজিক তথ্যাদির ভিত্তিতে। এতে শূন্য থেকে ১০ পর্যন্ত পয়েন্ট দিয়ে সুখের পরিমাণ বোঝানো হয়েছে।তালিকায় ৫ দশমিক ১৫৫ পয়েন্ট নিয়ে ৯৪তম হয়েছে বাংলাদেশ। ভারত রয়েছে ১৩৬তম অবস্থানে, পাকিস্তান ১২১তম, শ্রীলঙ্কা ১২৭তম ও নেপাল রয়েছে ৮৪তম স্থানে।তালিকার একেবারে তলানিতে রয়েছে আফগানিস্তান। তাদের পয়েন্ট ২ দশমিক ৪০৪। কম সুখী দেশ হিসেবে আফগানদের ওপরে ঠাঁই হয়েছে লেবানন, জিম্বাবুয়ে, রুয়ান্ডা, বতসোয়ানা প্রভৃতি দেশের।২০১৮ সাল থেকেই সুখী দেশের তালিকায় শীর্ষস্থানটি দখলে রেখেছে নরডিক দেশ ফিনল্যান্ড। এ বছর তাদের পয়েন্ট ৭ দশমিক ৮২১।

শীর্ষ দশে থাকা বাকি দেশগুলো হলো যথাক্রমে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, সুইডেন, নরওয়ে, ইসরায়েল ও নিউজিল্যান্ড।এ বছর তালিকা প্রণয়নের জরিপ শেষ হয়েছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগে। তাই সুখী দেশের তালিকায় এর কোনো প্রভাব পড়েনি। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২২-এ ইউক্রেন রয়েছে ৯৮তম এবং রাশিয়া ৮০তম স্থানে।গতবারের চেয়ে তিন ধাপ এগিয়ে এ বছর যুক্তরাষ্ট্রের অবস্থান ১৬তম। তাদের আগে রয়েছে কানাডা ও পরে যুক্তরাজ্য।

Top