নতুন কারিকুলামে শিক্ষার্থীরা নিজেরা করে করে শিখবে - Alokitobarta
আজ : শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ ঢাকায় প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস শীতের আয়ুও কম হতে পারে,কমবে তীব্রতা,এবার শীত দেরিতে পনেরো বছরের দীর্ঘমেয়াদি ইজারা বা কনসেশন চুক্তি সন্দেহজনক লেনদেন ও রিপোর্ট বেড়েছে ৭৪ শতাংশ ছাদভিত্তিক সর্ববৃহৎ সোলার প্ল্যান্ট স্থাপনে চুক্তি করল যমুনা গ্রুপ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা,শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ দুর্নীতির বরপুত্র বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা কে ... প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

নতুন কারিকুলামে শিক্ষার্থীরা নিজেরা করে করে শিখবে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:কোভিড-১৯ এর ঊর্ধ্বমুখী সংক্রমণ পরিস্থিতিতে এক মাস বন্ধ থাকার পর আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। তবে আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চান না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।মঙ্গলবার দেশের ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানকে ভার্চুয়ালি যুক্ত করে নতুন শিক্ষাক্রমের পাইলটিং কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।দীপু মনি বলেন,অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে। করোনার কারণে আবারও আমরা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চাই না। এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মশিউজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন কারিকুলামে শিক্ষার্থীরা নিজেরা করে করে শিখবে। যতটা সম্ভব ভালোভাবে তারা শিখবে। নতুন কারিকুলামে শিক্ষার্থী দক্ষ, যোগ্য হবে, মানবিক বোধ সম্পন্ন হয়ে গড়ে উঠবে। আমাদের উদ্দেশ্য যতগুলো জাতীয় লক্ষ্য আছে তা অর্জন করা, শান্তিপূর্ণ সুখী সমৃদ্ধ দেশ গড়া। শিক্ষক ও অভিভাবকসহ সবার প্রতি আমার আহ্বান-পাইলটিং হচ্ছে কোথায় কোথায় সমস্যা আছে তা যেনও আমাদের জানানো হয়, আমরা যেন সবচেয়ে ভালো কারিকুলাম প্রণয়ন করতে পারি।

Top