বাংলাদেশ ও ভারত সরকার চায় না সীমান্তে একটি লোকও মারা যাক - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ ভয়ংকর রূপে ডেঙ্গু,নির্দেশিকা উপেক্ষিত সরকারি টানা পাঁচ দিন ছুটি জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এখন থেকে লটারির মাধ্যমে বদলি কিংবা পদায়ন করা হবে খেলাপি ঋণ উদ্ধারে পাঁচ বছরের রোডম্যাপ,ব্যাংকিং খাতে মহাসংকট গডফাদাররা কেন ধরাছোঁয়ার বাইরে,দেশজুড়ে বিস্তৃত মাদকের সাম্রাজ্য ছোট ভুলে বড় ক্ষতি বিএনপির,ম্লান হচ্ছে ইতিবাচক উদ্যোগ

বাংলাদেশ ও ভারত সরকার চায় না সীমান্তে একটি লোকও মারা যাক


এবি সিদ্দীক ভুঁইয়া :পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ ও ভারত সরকার চায় না সীমান্তে একটি লোকও মারা যাক। এ নিয়ে দুই দেশের সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা ও বৈঠক হয়েছে। এতো কিছুর হওয়ার পরও সীমান্তে হত্যাকাণ্ড ঘটছে, যা বাংলাদেশের জন্য দুঃখজনক ও ভারতের জন্য লজ্জাজনক।শনিবার দুপুরে টুঙ্গিপাড়ায় সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর সামাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পৃথিবীর সব দেশ এক বাক্যে রোহিঙ্গারা যাতে তাদের দেশে ফেরত যায় সে ব্যাপারে বলেছে। ইতোমধ্যে রেজুলেশন পাস হয়েছে। আমরা যেটা এতোদিন ধরে প্রচেষ্টা চালিয়েছিলাম।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি হবে। এর আগে মিয়ানমার রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নেওয়ার কথা বললেও তারা তাদের কথা রাখেনি।এর আগে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহতদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন তিনি।এ সময় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Top