পুলিশের ১৪০ সদস্য সুদান গেলেন - Alokitobarta
আজ : বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

পুলিশের ১৪০ সদস্য সুদান গেলেন


আলোকিত বার্তা:বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিট-১ শান্তিরক্ষা মিশনে কন্টিনজেন্ট প্রতিস্থাপনের লক্ষ্যে পুলিশের ১৪০ জন সদস্য ঢাকা ত্যাগ করেছেন।শনিবার ভোরে জাতিসংঘের ভাড়া করা একটি ফ্লাইটে দারফুরের নায়লার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।কন্টিনজেন্টটির কমান্ডারের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আব্দুল হালিম। ডেপুটি কমান্ডার হিসেবে রয়েছেন নাজলী সেলিনা ফেরদৌসী। পুলিশ হেডকোয়ার্টার্সের ইউএন অ্যাফেয়ার্স শাখার কর্মকর্তাগণ জাতিসংঘ মিশনগামী সদস্যদের বিমান বন্দরে বিদায় জানান।

এছাড়া পৃথক পুলিশ কর্মকর্তা (আইপিও) হিসেবে পুলিশের ১৬ জন কর্মকর্তাও শনিবার ভোরে সুদানের পথে রওনা হয়েছেন। এর নেতৃত্বে রয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার মোক্তার হোসেন।উল্লেখ্য,১৯৮৯ সালে নামিবিয়া শান্তিরক্ষা মিশনের মধ্য দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অভিষেক হয়। বর্তমানে দারফুর, কঙ্গো, মালি ও দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীরা পেশাদারিত্ব ও সুনামের সাথে দায়িত্ব পালন করে ওইসব দেশে শান্তিরক্ষায় অনবদ্য ভূমিকা রাখছেন। বিশ্বের যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববাসীর প্রশংসা অর্জন করেছে, যা দেশের জন্য বয়ে এনেছে বিরল সম্মান ও গৌরব।

Top