দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার ৩০৫ জন শিক্ষক নিয়োগ - Alokitobarta
আজ : সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মানবাধিকার লঙ্ঘন করবে চিকিৎসার বাইরে ৯২ শতাংশ দুর্ভোগ জেনেও গন্তব্য ঢাকা,প্রতি বর্গকিলোমিটারে ৩৩ হাজার মানুষ

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার ৩০৫ জন শিক্ষক নিয়োগ


আলোকিত বার্তা:দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার ৩০৫ জন শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্কুল ও কলেজ পর্যায়ে ৩১ হাজার ১০১ জন, মাদ্রাসা-কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনায় ২০ হাজার ৯৯৬ জন এবং সংরক্ষিত ২ হাজার ২০৭ পদে এই শিক্ষক নিয়োগ দেওয়া হবে।বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) মঙ্গলবার বিকালে এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তি অনুযায়ী,এ নিয়োগের জন্য আগামী ৪ এপ্রিল অনলাইন আবেদন শুরু হবে।৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত এই আবেদন করা যাবে।http://ngi.teletalk.com.bd অথবা www.ntrca.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। ফরম সাবমিটের পর প্রার্থীদের মোবাইলে এসএমএস পাঠিয়ে টাকা জমা দেওয়াসহ পরবর্তী নির্দেশনা জানিয়ে দেওয়া হবে।আবেদনকারীরা অনলাইনে আবেদন করার সময় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দ দিতে পারবেন। আবেদনের ফি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে আবেদন সম্পন্ন হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের পরেও পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত ফি পরিশোধের সুযোগ পাবেন।

Top