সরকার মানুষের জীবিকা, খাদ্য, স্বাস্থ্য, গৃহায়ণ অগ্রাধিকার দিচ্ছে - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান...

সরকার মানুষের জীবিকা, খাদ্য, স্বাস্থ্য, গৃহায়ণ অগ্রাধিকার দিচ্ছে


আলোকিত বার্তা:করোনা মহামারির এই সময়ে চলমান উন্নয়ন প্রকল্পের পাশাপাশি সরকার মানুষের জীবিকা, খাদ্য, স্বাস্থ্য, গৃহায়ণ এবং কোভিড-১৯ টিকার বিষয়টিতে অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (০২ মার্চ) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় (ভার্চ্যুয়াল) এ কথা বলেন তিনি।প্রাণঘাতী করোনা মহামারির কারণে চলমান অস্বাভাবিক পরিস্থিতির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী বলেন, জরুরি প্রয়োজন ছাড়া অন্য উন্নয়ন কাজের চেয়ে সরকার খাদ্য, গৃহায়ণ এবং ভ্যাকসিনের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে।তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য করোনা ভাইরাসের কারণে মানুষ যেন খাদ্য, বাসস্থান এবং চিকিৎসায় কোনো কষ্ট না পায়। জনগণ যাতে সহজভাবে জীবন-জীবিকা চালিয়ে যেতে পারে।

গ্রাম পর্যায় পর্যন্ত টিকা দিতে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভ্যাকসিন আমরা কিনেছি, সামনে আরও নিতে হবে। ১৭ কোটির মতো আমাদের মানুষ। গ্রাম পর্যায় পর্যন্ত টিকা দিতে হবে। এসব ক্ষেত্রে আমাদের বরাদ্দ বাড়ানোর প্রয়োজন। এ জন্য আমাদের টাকা রাখতে হবে। আরও ভ্যাকসিন কিনতে হবে।সভায় বিভিন্ন মন্ত্রণালয় থেকে বাজেট-বরাদ্দ বাড়ানোর দাবি জানানো হয়। বরাদ্দ বাড়ানোর প্রস্তাব নাকচ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের মনে রাখতে হবে—একটা অস্বাভাবিক পরিস্থিতিতে আমরা রাষ্ট্র পরিচালনা করে যাচ্ছি। বাজেট-বরাদ্দ বাড়ানোর প্রয়োজন নেই।

Top