জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের জন্য ২৬ হাজার ৩০৫.২০ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু...

জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের জন্য ২৬ হাজার ৩০৫.২০ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ


আলোকিত বার্তা:জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের জন্য ২৬ হাজার ৩০৫.২০ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করেছে সরকার।মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ২০২০-২০২১ অর্থবছরে দেশের ২০ জেলার জাটকা সংশ্লিষ্ট ৯৮টি উপজেলায় ৩ লাখ ২৮ হাজার ৮১৫টি জেলে পরিবারকে খাদ্য সহায়তার লক্ষ‌্যে এসব চাল বরাদ্দ দেয়া হয়েছে। ২০২১ সালের ২২ মার্চের মধ্যে ভিজিএফ চাল যথানিয়মে উত্তোলন ও সংশ্লিষ্টদের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে।সোমবার (১৫ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে এ সংক্রান্ত মঞ্জুরি দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ২০২০-২০২১ অর্থবছরে প্রথম ধাপে ফেব্রুয়ারি ও মার্চে প্রতিটি নিবন্ধিত ও কার্ডধারী জেলে পরিবারকে মাসে ৪০ কেজি হারে চাল দেয়া হচ্ছে।

বরাদ্দপ্রাপ্ত উপজেলাগুলো হলো—ঢাকার দোহার ও নবাবগঞ্জ; মানিকগঞ্জের শিবালয়, দৌলতপুর ও হরিরামপুর; মুন্সীগঞ্জের সদর, শ্রীনগর, লৌহজং, টঙ্গিবাড়ী ও গজারিয়া; ফরিদপুরের সদর, মধুখালী, সদরপুর ও চরভদ্রাসন, রাজবাড়ির সদর, পাংশা, কালুখালী ও গোয়ালন্দ; শরীয়তপুরের জাজিরা, ভেদরগঞ্জ, নড়িয়া ও গোসাইরহাট; মাদারীপুরের সদর, কালকিনি ও শিবচর; চট্টগ্রামের সদর, বাঁশখালী, সীতাকুন্ড, সন্দ্বীপ, আনোয়ারা ও মীরসরাই; ফেনীর সোনাগাজী; নোয়াখালীর সদর, হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ; লক্ষ্মীপুরের সদর, রামগতি, রায়পুর ও কমলনগর; চাঁদপুরের সদর, হাইমচর, মতলব উত্তর ও মতলব দক্ষিণ; বাগেরহাটের সদর, মোংলা, মোড়েলগঞ্জ, কচুয়া, রামপাল, চিতলমারি, শরণখোলা ও ফকিরহাট; সিরাজগঞ্জের সদর, চৌহালি, বেলকুচি, কাজীপুর ও শাহজাদপুর; বরিশালের সদর, মেহেন্দিগঞ্জ, মুলাদী, হিজলা, বাবুগঞ্জ, বানারীপাড়া, উজিরপুর, গৌরনদী ও বাকেরগঞ্জ; পিরোজপুরের সদর, মঠবাড়ীয়া, ভান্ডারিয়া, নেছারাবাদ, নাজিরপুর, ইন্দুরকানী ও কাউখালী; পটুয়াখালীর সদর, কলাপাড়া, বাউফল, গলাচিপা, রাঙাবালি, মির্জাগঞ্জ, দশমিনা ও দুমকি; ভোলার সদর, বোরহানউদ্দিন, চরফ্যাশন, দৌলতখান, লালমোহন, তজুমদ্দিন ও মনপুরা; বরগুনার সদর, আমতলী, তালতলী, পাথরঘাটা, বামনা ও বেতাগী এবং ঝালকাঠির সদর, কাঁঠালিয়া, নলছিটি ও রাজাপুর।উল্লেখ্য, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত দেশব্যাপী জাটকা আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। এর মধ্যে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত চার মাস জাটকা আহরণ থেকে বিরত থাকা মৎস্যজীবীদের মানবিক সহায়তা দিয়ে থাকে সরকার।

Top