টিকিট বিক্রি শুরু লঞ্চের অগ্রিম - Alokitobarta
আজ : বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান

টিকিট বিক্রি শুরু লঞ্চের অগ্রিম


আলোকিত বার্তা:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লঞ্চের অগ্রিম টিকিট সোমবার থেকে বিক্রি শুরু হয়েছে। এছাড়া আগামী ৩০ মে থেকে চালু হবে বিশেষ লঞ্চ সার্ভিস।এর আগে রবিবার ঢাকা নদী বন্দরের সদরঘাট টার্মিনালের নতুন ভবনের সভাকক্ষে ঈদ প্রস্তুতিমূলক সমন্বয় কমিটির সভায় এসব সিদ্ধান্ত জানানো হয়।ঢাকা নদীবন্দরের (সদরঘাট) যুগ্ম-পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।সভায় জানানো হয়, টার্মিনাল ভবনের টিকিট কাউন্টার থেকে এই অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এছাড়া দক্ষিণাঞ্চলে যাতায়াতকারী বেশ কয়েকটি লঞ্চের অনলাইনেও টিকিট বিক্রি করা হবে। পাশাপাশি যাত্রীদের চাহিদা অনুযায়ী ৩০ মে থেকে ০৮ জুন পর্যন্ত স্পেশাল লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করা হবে।

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব-উল ইসলাম বলেন, লঞ্চ কেবিনের আগাম টিকিট ৩০ শতাংশ অনলাইনে এবং ৭০ শতাংশ টিকিট সংশ্লিষ্ট লঞ্চ কর্তৃপক্ষ নির্ধারিত কাউন্টারে বিক্রি করা হবে।তিনি বলেন, প্রধান দফতর হতে ১৪টি প্রবেশ পথ ও গ্যাংওয়েতে যাত্রী নিয়ন্ত্রণের জন্য মনিটরিং টিম গঠন করা হবে। এছাড়া কর্তৃপক্ষের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করার অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Top