এইচএসসি পরীক্ষার ফরম পূরণের কিছু টাকা পাবে পরীক্ষার্থীরা - Alokitobarta
আজ : বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সন্ত্রাসীদের হামলা, গুরুতর আহত শাহাবুদ্দিন খান,নিরাপত্তা হীনতায় নিজ এলাকা ছাড়া অসহায় পরিবারটি বাবুগঞ্জে জামায়াত কর্মীদের উদ্যোগে রাস্তা সংস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম এনআরবিসি ব্যাংকে চলছে লুটপাট, মূল নায়ক চেয়ারম্যান এমডি আইনশৃঙ্খলা বিঘ্নিত করলে ছাড় নয় মোহাম্মদ আবুল কাশেমের শত কোটি টাকার দুর্নীতি! বিএনপির মুখোশ পরে দুদকের নজর এড়ানোর ফন্দি জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত ২২ হাজার প্রবাসীর এনআইডি আবেদন বাতিল কতটা প্রস্তুত বাংলাদেশ? হজের নিবন্ধনের সময় আরও এগিয়ে আনলো সৌদি আগ্রহী বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকতে হবে

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের কিছু টাকা পাবে পরীক্ষার্থীরা


আলোকিত বার্তা:শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা না হওয়ায় পরীক্ষার্থীদের ফরমপূরণ বাবদ আদায় করা অর্থের কিছু অংশ তো আমাদের ব্যয় হয়েছে। কিন্তু যে অংশ ব্যয় হয়নি, সেই অব্যয়িত অংশ ফেরত দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফল প্রকাশের পরপরই এ বিষয়ে বোর্ডগুলো তাদের স্ব-স্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে।শনিবার (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশের পর এসব কথা বলেন তিনি।সূত্র জানায়, ২০২০ সালে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার কথা ছিল ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন শিক্ষার্থীর। পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১ এপ্রিল থেকে। কিন্তু করোনাভাইসের প্রকোপ বাড়তে শুরু করলে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

তার আগে এসএসসি পরীক্ষা হয়ে গেলেও আটকে যায় এইচএসসি পরীক্ষা।দীর্ঘদিন অপেক্ষা করেও পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। ফলে অষ্টমের সমাপনী ও এসএসসির ফলাফলের গড় করে ২০২০ সালের এইচএসসির ফল প্রকাশ করা হলো।

Top