প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কাদের দেশে ফিরে - Alokitobarta
আজ : সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ ... ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা পাবেন বাড়তি বেতন, যেভাবে হবে কার্যকর কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভা ,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ দফা দাবি সাগরে লঘুচাপ, ভোর থেকেই ঢাকাসহ সারাদেশে বৃষ্টি ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্ডা ,আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে জঙ্গী উত্থান ব্র্যান্ডিং করা পটুয়াখালীতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা মেয়েসহ নিহত ৪ একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, লাগবে যেসব কাগজপত্র এসডিজি অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান পুলিশে ষড়যন্ত্রকারীরা চিহ্নিত ৮ দফা না মানলে ১ দফায় পরিণত হবে

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কাদের দেশে ফিরে


আলোকিত বার্তা:সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।বুধবার সন্ধ্যা ৬টার দিকে কাদের বিমানবন্দরে নেমে সংক্ষিপ্ত বক্তব্য দেয়ার পর গণভবনের উদ্দেশে রওনা দেন। ইফতারের পরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয় তার। এ সময় তার শরীরের খোঁজ-খবর নেন এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এরপর কাদের সরাসরি সংসদ ভবনের বাসায় যান। বাসায় কেউ দেখা করতে আসলে তাদের দেখা করতে দেয়া হচ্ছে না বলে জানা গেছে।সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দুই মাস ১০ দিন পর দেশে ফিরেছেন কাদের। গত ২ মার্চ ভোরে শ্বাসকষ্ট শুরু হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। পরে ৪ মার্চ বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়।এরপর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। গত ২০ মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার বাইপাস সার্জারি হয়। ৫ এপ্রিল তিনি হাসপাতাল ছাড়লেও সেখানে একটি ভাড়া বাসায় ওঠেন। সেখানে থেকে তিনি ফলোআপ চিকিৎসায় ছিলেন।

Top