নৌকার বিরোধিতাকারীরা একদিন না একদিন এর ফল পাবেই। - Alokitobarta
আজ : শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসির ডিজিএম আশরাফুল আলমের খুঁটির জোর কোথায় : প্রধানমন্ত্রী ও দুদকের হস্তক্ষেপ কামনা করেছে কর্মক... ‘রুপালি ধোঁকা’ইলিশের নামে ব্যাংকগুলো গ্রাহককে আমানতের বিপরীতে গড়ে যে হারে মুনাফা দিচ্ছে,এর চেয়ে মূল্যস্ফীতির হার অনেক বেশি রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ,অন্য হোতারা ধরা না পড়ায় প্রশ্ন ব্যাংকক বৈঠকে চাওয়া হবে ৫০০ কোটি ডলারের ঋণ বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলার বিরুদ্ধে কথা বলায় জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার আতঙ্কে চাঁদাবাজ সন্ত্রাসীরা,বিএনপিতেও শুরু হয়েছে শুদ্ধি অভিযান অর্থনীতি নাজুক, পরিশোধে অক্ষমতায় হতে পারে বিপদ,কমছে আয়, ঋণেই ভরসা লন্ডনে এমপি সরোয়ার আলমগীরের সাথে মতবিনিময়: প্রবাসীদের সম্মান-নিরাপত্তা ও কালুরঘাট সেতু’র কাজ দ্রুত ... মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা

নৌকার বিরোধিতাকারীরা একদিন না একদিন এর ফল পাবেই।


আলোকিত বার্তা:আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, স্থানীয় নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে যেসব এমপি কাজ করেছেন। তাদের তালিকা নেত্রীর কাছে রয়েছে। আগামীতে তারা নৌকার মনোনয়ন পাবেন না।কর্মীরা প্রায়ই বলেন কই কিছুই তো হয় না। কিন্তু নৌকার বিরোধিতাকারীরা একদিন না একদিন এর ফল পাবেই।রবিবার বিকেলে যশোর শহরের বিডি হল মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা থেকে এ সম্মেলনের দিন নির্ধারিত অনুষ্ঠানের একথা বলেন তিনি। আগামী ২৬ সেপ্টেম্বর যশোর জেলা আওয়ামী লীগের সম্মেলনের দিন ধার্য হয়েছে। দলের খুলনা বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বর্ধিত সভায় এ তারিখ নির্ধারণ করেন। এরপর অনুষ্ঠানের সম্মানিত অতিথি মাহবুব-উল আলম হানিফ ২৬ সেপ্টেম্বর জেলা সম্মেলনের আগে উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠনের নির্দেশ দেন।

হানিফ বলেন, শেখ হাসিনা সংসদ নির্বাচনে যাকেই নৌকা প্রতীক দেন তৃণমূল নেতাকর্মীরা মেনে নেয়। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে এমপির পছন্দের বাইরে তৃণমূলের কেউ নৌকা পেলে (এমপি) তিনি নাখোশ হবেন। বিরোধিতা করবেন। এটা হবে না।অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য তৃণমূলকে ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল হোসেন, অ্যাডভোকেট আমিরুল ইসলাম মিলন ও পারভীন জামান কল্পনা।

জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার, যশোর-৫ আসনের এমপি এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, যশোর-১ আসনের এমপি আফিল উদ্দিন, যশোর-২ আসনের এমপি মেজর জেনারেল (অব.) নাসির উদ্দিন, যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ, যশোর-৪ আসনের এমপি রণজিৎ কুমার রায়, যশোর-৬ আসনের এমপি ইসমাত আরাসহ বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুজিবুদ্দৌলাহ সরদার কনক।

Top