নির্বাচনের তফসিল ঘোষণা ৫ম ধাপের উপজেলা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৮ জুন। - Alokitobarta
আজ : রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল

নির্বাচনের তফসিল ঘোষণা ৫ম ধাপের উপজেলা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৮ জুন।


আলোকিত বার্তা:পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন ২১ মে। যাচাই বাছাই ২৩ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩০ মে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৮ জুন।ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ জানান, বেশিরভাগ উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।তিনি বলেন, এই ধাপ শেষ ধাপ নয়। অক্টোবরে আরেকটি ধাপের নির্বাচন হবে। যদিও শেষ ধাপে অল্প কয়েকটি উপজেলায় ভোটের মাধ্যমে পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচন শেষ হবে।
যেসব উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে এগুলো হলো- শেরপুরের নকলা, নাটোরের নলডাঙ্গা, সিরাজগঞ্জের কামারখন্দ,গাইবান্ধার সুন্দরগঞ্জ,পটুয়াখালীর রাংগাবালী,বরগুনার তালতলী,গাজীপুরের গাজীপুর সদর,নারায়ণগঞ্জের বন্দর, মাদারীপুর সদর,রাজবাড়ীর কালুখালী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর উপজেলা।

Top