মির্জাগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি পোশাকশিল্পে অস্থিরতায় ভারতের লাভ,হাতছাড়া ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন...

মির্জাগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা


মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গলায় ফাঁসদিয়ে মোঃ সাগর ভূঁইয়া(১৭) নামে এক যুবক আত্মহত্যা করেছে। গতশুক্রবার রাত ৮ টায় উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ময়দা শ্রীনগরগ্রামে এই ঘটনা ঘটে। মির্জাগঞ্জ থানা পুলিশ ঘটনা স্থল থেকে ঝুলান্তঅবস্থায় লাশটি উদ্ধার করে। সে উপজেলার শ্রী নগর গ্রামের দুলাল ভূইয়ার পুত্র।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার একই গ্রামের আমাড়াগাছিয়ামাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর নাবালিকা ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েআসছিলো সাগর ভূইয়া। ওই নাবালিকা তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করলেশুক্রবার রাতে সবার অগোচরে বাড়ির পিছনে বাগানের গাছের সাথে গলায়
ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলামজানান, বিভিন্ন সময়ে মেয়েদের উত্যাক্ত করত ও প্রেমের প্রস্তাব দিতো।এসব প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ায় দীর্ঘদিন হতাশার এক পর্যায়ে আত্মহত্যাকরে বলে ধারনা করা হচ্ছে। লাশটি ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরনকরা হয়েছে।

Top