বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে
রফিকুল ইসলাম: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অশোক সমদ্দার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।বুধবার (৫ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়,অশোক আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের নতুন আস্কর কালীবাড়ি গ্রামের অনিল সমদ্দারের ছেলে। সকালে অশোক পানির ট্যাংক পরিষ্কার করার ঘরের টিনের চালায় উঠলে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা অশোককে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ(শেবাচিম)হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।