বরিশাল জেলায় নতুন করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে
এবি সিদ্দীক ভুইয়া:বরিশাল জেলায় নতুন করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।এ নিয়ে জেলায় মোট ২৫৩৬ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি ৫১ জন সুস্থ হয়েছেন।যা ফলে জেলায় মোট ১৭১৮ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।গত ২৪ ঘন্টায় করোনায় কেউ মৃত্যুবরণ করেনি।এরআগে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৫।বুধবার (৫ আগষ্ট) রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেলে এই তথ্য নিশ্চিত করা হয়।আক্রান্তদের মধ্যে- উজিরপুর উপজেলার ১ জন,বরিশাল নগরীর বটতলা এলাকার ২ জন,নথুল্লাবাদ, নবগ্রাম রোড, রুপাতলি, ফকিরবাড়ি, ফিশারি রোড, বাংলাবাজার প্রত্যেক এলাকার ১ জন করে ৬ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত ১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ২ জন স্টাফ।
বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান,রিপোর্ট পাওয়ার পর পরই ওই ১২ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে।তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে।পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে,সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।