করোনায় নতুন শনাক্ত ৩৪৮৯ জন,৪৬ জনের মৃত্যু - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ত্যাগী নেতাকর্মীরা উপেক্ষিত,ক্ষোভ বাড়ছে বিএনপির তৃণমূলে পোশাক শ্রমিকরা কাজে না ফিরলে কারখানা বন্ধ শেখ হাসিনা দেশে ফিরে আসবে-এই প্রশ্নই অবান্তর ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে কারও সঙ্গে আপস নয় ফ্যাসিবাদ রোধে ব্যারিকেড হবে পথে পথে নাশকতা দমনে কঠোর সরকার,দেশকে অস্থিতিশীল করতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অপতৎপরতা পোশাক খাতে অস্থিরতা ভুল বার্তা যাচ্ছে ক্রেতার কাছে গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন

করোনায় নতুন শনাক্ত ৩৪৮৯ জন,৪৬ জনের মৃত্যু


আলোকিত বার্তা:গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ১৯৭ জনের।নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ৪৮৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭২ হাজার ১৩৪ জনে।বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটায় করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।তিনি জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৭৩৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮০ হাজার ৮৩৮ জন।তিনি আরো জানান, সারাদেশে ৭৫টি ল্যাবে নমুনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৮৮২টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৬৭২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে আট লাখ ৮৯ হাজার ১৫২টি।

নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত্যু ৪৬ জনের মধ্যে ৩৮ জন পুরুষ ও নারী আট জন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, রাজশাহী ও বরিশাল বিভাগে তিন জন করে ছয় জন, খুলনা বিভাগে নয় জন, সিলেট বিভাগে চার জন, রংপুর বিভাগে এক জন।মৃত্যুদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে এক জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিন জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ছয় জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এক জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন ও ২১ থেকে থেকে ৩০ বছরের মধ্যে দুই জন।তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৭৯২ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৮০৯ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৩৩ হাজার ১৪৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৬ হাজার ৮৫৬ জন।

Top