২ হাজার ২০৪ জন প্রার্থী ক্যাডার পদের জন্য উত্তীর্ণ ৩৮তম বিসিএসের - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ডাঃ অমিতাভ সরকারের কাছে বরিশালের তিনটি প্রতিষ্ঠান জিম্মি, বেসরকারি হাসপাতালে রোগী পাঠানোর অভিযোগ: কম... রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম

২ হাজার ২০৪ জন প্রার্থী ক্যাডার পদের জন্য উত্তীর্ণ ৩৮তম বিসিএসের


আলোকিত বার্তা:৩৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। চূড়ান্ত ফলাফলে ২ হাজার ২০৪ জন প্রার্থী ক্যাডার পদের জন্য উত্তীর্ণ হয়।মঙ্গলবার (৩০ জুন) কমিশনের বিশেষ সভায় ফল অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আইম নেছার উদ্দিন।পরীক্ষা নিয়ন্ত্রক বাংলানিউজকে বলেন, চূড়ান্তভাবে উত্তীর্ণদের নিয়োগ দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পিএসসির একজন কর্মকর্তা বলেন, প্রকাশিত ফলাফল পিএসসির ওয়েবসাইট এবং উত্তীর্ণদের মোবাইলে এসএমএসের মাধ্যমে পাঠানো হবে।লিখিত পরীক্ষায় উত্তীর্ণীদের মধ্যে ৮ হাজার ৩৭৭ জন মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তাদের মধ্যে ২ হাজার ২০৪ জনকে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে।২০১৭ সালে ২০ জুন ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। এই বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩শ জন এবং পুলিশে ১শ জনসহ মোট ২ হাজার ২৪টি পদে নিয়োগ দেওয়ার কথা ছিল।৩৮তম বিসিএসে অংশ নিতে ৩ লাখ ৪৬ হাজার ৪৪০ জন প্রার্থী আবেদন করলেও তাদের মধ্যে ২ লাখ ৮৮ হাজার ৮৯৯ জন প্রিলিমিনারিতে অংশ নেন।প্রিলিমিনারিতে উত্তীর্ণদের মধ্যে ১৪ হাজার ৫৪৬ জন লিখিত পরীক্ষা দিয়েছিলেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯ হাজার ৮৬২ জনকে মৌখিক পরীক্ষার জন্য মনোনীত করা হয়।

Top