করোনায় আক্রান্তের সংখ্যা কোটি ছাড়াল - Alokitobarta
আজ : বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ ভয়ংকর রূপে ডেঙ্গু,নির্দেশিকা উপেক্ষিত সরকারি টানা পাঁচ দিন ছুটি জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এখন থেকে লটারির মাধ্যমে বদলি কিংবা পদায়ন করা হবে খেলাপি ঋণ উদ্ধারে পাঁচ বছরের রোডম্যাপ,ব্যাংকিং খাতে মহাসংকট গডফাদাররা কেন ধরাছোঁয়ার বাইরে,দেশজুড়ে বিস্তৃত মাদকের সাম্রাজ্য ছোট ভুলে বড় ক্ষতি বিএনপির,ম্লান হচ্ছে ইতিবাচক উদ্যোগ

করোনায় আক্রান্তের সংখ্যা কোটি ছাড়াল


আলোকিত বার্তা:করোনা সংক্রমণে কাঁপছে সারা বিশ্ব।ইউরোপ আমেরিকার মতো উন্নত দেশগুলোকে মৃতুপরীতে পরিণত করেছে এ অদৃশ্য ভাইরাসটি।আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থার হিসাব অনুযায়ী এখন পর্যন্ত করোনাভাইরাসে এক কোটির বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।শনিবার রাত ১২ টার দিকে করোনার হিসাব রাখা আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের ওয়েবসাইটে দেখা যায়, বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ৫১ জনে দাঁড়িয়েছে। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৪ লাখ ৯৮ হাজার ৯৫২ জন মারা গেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৪ লাখ ১৪ হাজার ৬৪৬ জন।

ভাইরাসটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশ আমেরিকা। এরপরেই আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল এগিয়ে রয়েছে। আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। আর দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে আক্রান্তে বিশ্ব তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ভারত।প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর এটি বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।

Top