আমতলীতে উম্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী বাছাই
আমতলী (বরগুনা) প্রতিনিধি: “বিধবা ভাতা প্রচলন, শেখ হাসিনার উদ্ভাবন” প্রতিবন্ধিদের ভাতাপ্রদান, শেখ হাসিনার অবদান” ¯েøাগানকে সামনে রেখে বরগুনার আমতলী পৌরসভার উদ্যোগে উম্মুক্তপদ্ধতিতে ভাতাভোগী বাছাই অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বেলা ১১টায় পৌরসভা মিলনায়তনে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও
প্রতিবন্ধিদের উম্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগীদের বাছাই অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদকপৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলানির্বাহী অফিসার মনিরা পারভীন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ হেমায়েত উদ্দিন, পৌরসচিব আবুল কালাম আজাদ,পৌর প্যানেল মেয়র হাবিবুর রহমান মীর, পৌর কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েলতালুকদার, জিএম মুছা, রিয়াজ উদ্দিন মৃধা, সামসুল হক চৌকিদার, মোয়াজ্জেম হোসেন ফরহাদ, মহিলাকাউন্সিলর ফরিদা ইয়াসমিন, মাকসুদা বেগম, লিপি বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশিদপ্রমুখ।পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, পৌর শহরের ৯টি ওয়ার্ডে মাইকিং করে সামাজিক নিরাপত্তাকর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধিদের উম্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগীদের বাছাই অনুষ্ঠিতহয়েছে।