বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি নির্বাচিতদের নিয়ে - Alokitobarta
আজ : রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ ... ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা পাবেন বাড়তি বেতন, যেভাবে হবে কার্যকর কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভা ,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ দফা দাবি সাগরে লঘুচাপ, ভোর থেকেই ঢাকাসহ সারাদেশে বৃষ্টি ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্ডা ,আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে জঙ্গী উত্থান ব্র্যান্ডিং করা পটুয়াখালীতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা মেয়েসহ নিহত ৪ একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, লাগবে যেসব কাগজপত্র এসডিজি অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান পুলিশে ষড়যন্ত্রকারীরা চিহ্নিত ৮ দফা না মানলে ১ দফায় পরিণত হবে

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি নির্বাচিতদের নিয়ে


আলোকিত বার্তা:একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির যেসব নেতা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে কয়েকজনকে নিয়ে জরুরি বৈঠকে বসেছেন দলটির স্থায়ী কমিটির নেতারা।রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

নির্বাচতিদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,হারুনুর রশীদ এবং উকিল আব্দুস সাত্তার এ বৈঠকে রয়েছেন।এ ছাড়া স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড.খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ,যারিস্টার জমির উদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল (অব.)মাহবুবুর রহমান,গয়েশ্বর চন্দ্র রায়, ড.আব্দুল মঈন খান,মির্জা আব্বাস,নজরুল ইসলাম খান,আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে রয়েছেন।

Top