সরকারের দোষ খোঁজার চেষ্টা না করে ভালো পরামর্শ প্রকাশের জন্য রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু...

সরকারের দোষ খোঁজার চেষ্টা না করে ভালো পরামর্শ প্রকাশের জন্য রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান


আলোকিত বার্তা:করোনা ভাইরাস সংকটে সরকারের দোষ খোঁজার চেষ্টা না করে ভালো পরামর্শ প্রকাশের জন্য রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।সোমবার (১১ মে) দুপুরে এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি।হানিফ বলেন, এই দুর্যোগে অহেতুক অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বিরত থাকুন। ব্যাপক উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যেই দেশের সব প্রান্তে করোনা ছড়িয়ে পড়ছে। জীবন এবং জীবিকা এ দুইয়ের জন্যই আমরা লড়াই করছি। করোনার প্রকোপ যত বৃদ্ধি পাচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতাও ততই বৃদ্ধি পাচ্ছে। প্রকাশ পেয়েছে আমাদের সামর্থ্যের ঘাটতি এবং সমন্বয়ের অভাব। চেষ্ট করা হচ্ছে এ দুর্বলতা কটিয়ে ওঠার।তিনি বলেন, এ উদ্বেগজনক পরিস্থিতিতে আমার আশা এবং ভরসার জায়গা একটাই সেটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যিনি শুরু থেকেই সীমিত সামর্থ্য নিয়ে লড়াই করে যাচ্ছেন। সব সময় তিনি প্রতিটি কাজের তদারকি করছেন, প্রয়োজনীয় নির্দেশানা দিচ্ছেন, সিদ্ধান্ত দিচ্ছেন, সিদ্ধান্ত বাস্তবায়নে মনিটরিং করছেন। জীবন রক্ষা এবং জীবিকার ব্যপারে অত্যান্ত দূরদৃষ্টি সম্পন্ন এবং সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন, পদক্ষেপ নিয়েছেন। আশা করি প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এ দুর্যোগ কাটিয়ে ওঠতে পারবো।

সব রাজনৈতিক নেতাদের কাদা ছোড়াছুড়ি বন্ধের আহ্বান জানিয়ে হানিফ বলেন, এ সংকটকালে জাতির প্রত্যাশা ছিল দুর্যোগ মোকাবিলায় সবাই আন্তরিক এবং মানবিক হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এ কঠিন সময়ে করোনা নিয়েও রাজনীতি বন্ধ হয়নি। চলছে পরস্পর দোষারোপ, চলছে কাদা ছোড়াছুড়ি।দুর্যোগে চিকিৎসক, বিশেষজ্ঞ ও সরকারের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়ে হানিফ বলেন, সাংবাদিক বন্ধুদের প্রতি অনুরোধ, এ দুর্যোগে চিকিৎসক বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট সেবা কর্তৃপক্ষের মতামত ও তাদের সিদ্ধান্ত, পরামর্শ জাতির সামনে তুলে ধরার চেষ্টা করুন। যার মাধ্যমে জনগণ উপকৃত হবে।

Top