শেবাচিম হাসাপাতালের করোনা ওয়ার্ডে নারীর মৃত্যু
আলোকিত বার্তা:বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ২৬ বছরের এক নারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ২টা ১০ মিনিটে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন। মৃত ওই নারী পটুয়াখালী সদর উপজেলার হাজিখালি এলাকার বাসিন্দা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই নারী বুধবার (২৯ এপ্রিল) শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে ভর্তি হন।বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে তার মৃত্যু হয়। তবে তার দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক।তিনি বলেন, ‘গতকালই ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়েছিল, আজই তার রিপোর্ট পাওয়া যায়।