করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক নারীরমৃত্যু হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক নারীরমৃত্যু হয়েছে।


আলোকিত বার্তা:বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর (২৫) মৃত্যু হয়েছে।বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই নারী ২৫ এপ্রিল হাসপাতালে লেবার ওয়ার্ডে ভর্তি হন। সেখান থেকে তাকে মেডিসিন ওয়ার্ড ও পরে ২৮ এপ্রিল করোনা ওয়ার্ডে পাঠানো হয়। আজ দুপুরে তার মৃত্যু হয়।

উল্লেখ্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের আইসোলেশন (অবজারভেশন) ও করোনা ওয়ার্ডে এ পর্যন্ত ১০৩ জন রোগী ভর্তি হয়েছেন। যার মধ্য থেকে এ পর্যন্ত উভয় ওয়ার্ড থেকে ৬৩ জনকে ছাড়পত্র ও ১৭ জনকে স্থানান্তর করা হয়েছে। ছাড়পত্র প্রাপ্তদের মধ্যে করোনা ওয়ার্ড থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া ১২ জন রয়েছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় কারো করোনা শনাক্ত হয়নি। ফলে এ পর্যন্ত ৩৭ জন কোরানা শনাক্ত হয়েছে বরিশাল জেলায়।

Top