স্থগিত চসিকসহ দুই আসনের উপনির্বাচন - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

স্থগিত চসিকসহ দুই আসনের উপনির্বাচন


আলোকিত বার্তা:করোনাভাইরাসের প্রকোপের কারণে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন স্থগিত করা হয়েছে।একইসঙ্গে বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনও স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।শনিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।উল্লেখ্য,২৯ মার্চ চট্টগ্রাম সিটি, দুই আসনে উপনির্বাচন ছাড়া কিছু স্থানীয় সরকার নির্বাচন ছিল।

সভায় প্রধান নির্বাচন কমিশনার,চার কমিশনার ও ইসি সচিবসহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।যদিও করোনায় সৃষ্ট ক্রান্তিকালের মধ্যেই আজ ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে ভোট হচ্ছে।

Top