দেশের পুরো শিক্ষাব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে - Alokitobarta
আজ : রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে সন্ত্রাস-নাশকতায় কী অর্জন‘লাশের ফাঁদে’ পা দেয়নি সরকার দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ, বৃষ্টি আরও দুদিন ছোট হচ্ছে বাজারের ব্যাগ সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিয়ে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন’-এর গভীর উদ্বেগ; বি... সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিয়ে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ,বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন... সিপিডির ন্যূনতম মজুরি প্রস্তাবে বিজিএমইএর আপত্তি, দ্বৈত গণনার অভিযোগ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও এসআরবি-বিজিবি প্রধান

দেশের পুরো শিক্ষাব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে


নিজস্ব প্রতিবেদক:দেশের পুরো শিক্ষাব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি শিক্ষার সাথে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সমন্বয় ঘটানোর আহ্বানও জানান তিনি।শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।এ সময় নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন,আমরা যখন এখানে ছাত্র ছিলাম, তখন রাজনীতি অনেকটা নিষিদ্ধ ছিল। তারপরও আমরা গোপনে রাজনীতি করার চেষ্টা করেছি।

তিনি আরো বলেন,বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে।দেশের শিক্ষাব্যবস্থার পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজানো প্রয়োজন, যাতে তা দেশের ও মানুষের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারে।এ সময় শিক্ষকদের দায়িত্ব ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনের বিষয়ে রাষ্ট্রপতি বলেন, ‘শিক্ষিত, নৈতিক ও মানবিক প্রজন্মই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে পারে। শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠদান করা নয়, বরং শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাও তাদের দায়িত্ব।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও অবদান মূল্যায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিও দেয়া হচ্ছে, সেগুলো জাতীয় জীবনে কতটুকু ভূমিকা রাখছে, তা পর্যালোচনা করা দরকার।ঢাকা কলেজে পৌঁছালে কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও আয়োজক কমিটির সদস্যরা রাষ্ট্রপতিকে স্বাগত জানান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বর্ণাঢ্য নানা কর্মসূচিরও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দেয়া বক্তব্যে রাষ্ট্রপতি দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন জাতীয় আন্দোলনে ঢাকা কলেজের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও অবদানের কথা স্মরণ করেন। শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে কলেজের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Top