পে স্কেলে বেতন পেতে পে ফিক্সেশন করতে হবে এমপিও শিক্ষকদের - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

পে স্কেলে বেতন পেতে পে ফিক্সেশন করতে হবে এমপিও শিক্ষকদের


স্টাফ রিপোর্টার :নবম জাতীয় পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা পেতে পে ফিক্সেশন করতে হবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের।এ জন্য নির্দিষ্ট সময়সীমা দেওয়া হবে।গত ৯ নভেম্বর অর্থ বিভাগের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে নতুন বেতনকাঠামো কার্যকরের উদ্যোগ নিতে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।এ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন বেতনকাঠামো কার্যকর হবে তাদের ক্ষেত্রে।এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে,সরকারি কর্মচারীদের আদলে এমপিওভুক্তদেরও বেতন নির্ধারণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

চিঠিতে উল্লেখ করা হয়,বর্তমানে এসব শিক্ষক-কর্মচারী ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুসারে বেতন-ভাতা পাচ্ছেন। ২০২৬ সালের নতুন বেতন কাঠামো ঘোষিত হলেও তাঁদের জন্য এখনো প্রয়োজনীয় সরকারি নির্দেশনা জারি হয়নি।এ অবস্থায় নতুন স্কেল অনুযায়ী সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Top