আগামী ২৫-২৯ অক্টোবরের মধ্যে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ - Alokitobarta
আজ : সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ২৫-২৯ অক্টোবরের মধ্যে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ


রিপোর্ট আলোকিত বার্তা :সামাজিক যোগাযোগমাধ্যমে এইচএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফল প্রকাশের তারিখ নিয়ে ছড়িয়ে পড়া বার্তাটিকে সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।বৃহস্পতিবার (২২ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে যে ‘এইচএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফল আগামী ২৯ অক্টোবর সকাল ১০টায় প্রকাশিত হবে’। এই বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত এবং এর সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর কোনো সংশ্লিষ্টতা নেই।

এতে আরও বলা হয়, পরীক্ষা ও ফলাফল সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি ও নির্দেশনা শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস বা শেয়ার না করার জন্য শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।একইসঙ্গে জনস্বার্থে সবাইকে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।বোর্ড সূত্র জানিয়েছে, আগামী ২৫-২৯ অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।তবে তা এখনো চূড়ান্ত হয়নি।

Top