সরকারি টানা পাঁচ দিন ছুটি
স্টাফ রিপোর্টার :আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি পুনর্নির্ধারণ করা হয়েছে।সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৩তম বৈঠকে দুর্গাপূজা ছুটি পুনর্নির্ধারণ করা হয়।মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রিসভায় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) এক দিন ছুটির প্রস্তাব অনুমোদন হয়েছে। ফলে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার টানা পাঁচ দিনের ছুটি থাকবে।তবে ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা থাকবে বলে সিদ্ধান্ত জানিয়েছে মন্ত্রিসভা।সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি নির্ধারিত রয়েছে।
এরপর ২২ অক্টোবর অফিস খোলা ছিল। পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার, যা সাপ্তাহিক ছুটি।২২ অক্টোবর ছুটি অনুমোদন হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।