রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ,অন্য হোতারা ধরা না পড়ায় প্রশ্ন - Alokitobarta
আজ : শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসির ডিজিএম আশরাফুল আলমের খুঁটির জোর কোথায় : প্রধানমন্ত্রী ও দুদকের হস্তক্ষেপ কামনা করেছে কর্মক... ‘রুপালি ধোঁকা’ইলিশের নামে ব্যাংকগুলো গ্রাহককে আমানতের বিপরীতে গড়ে যে হারে মুনাফা দিচ্ছে,এর চেয়ে মূল্যস্ফীতির হার অনেক বেশি রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ,অন্য হোতারা ধরা না পড়ায় প্রশ্ন ব্যাংকক বৈঠকে চাওয়া হবে ৫০০ কোটি ডলারের ঋণ বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলার বিরুদ্ধে কথা বলায় জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার আতঙ্কে চাঁদাবাজ সন্ত্রাসীরা,বিএনপিতেও শুরু হয়েছে শুদ্ধি অভিযান অর্থনীতি নাজুক, পরিশোধে অক্ষমতায় হতে পারে বিপদ,কমছে আয়, ঋণেই ভরসা লন্ডনে এমপি সরোয়ার আলমগীরের সাথে মতবিনিময়: প্রবাসীদের সম্মান-নিরাপত্তা ও কালুরঘাট সেতু’র কাজ দ্রুত ... মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ,অন্য হোতারা ধরা না পড়ায় প্রশ্ন


নিজস্ব প্রতিবেদক:রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নূর আলম নামে যুবদলের সাবেক এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।এ নিয়ে আলোচিত এই তাণ্ডবে ১৬ জনকে গ্রেফতার করা হলো। তবে কয়েকশ মানুষের অংশগ্রহণে হওয়া ভয়াবহ এই হামলায় এতদিনেও মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদের চিহ্নিত করতে না পারায় তদন্তের গতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দা ও স্বাস্থ্যকেন্দ্রটির কর্মীরা।পাশাপাশি ঘটনার সময় পুলিশের রহস্যজনক নিষ্ক্রিয়তা ও নেপথ্যের রাজনৈতিক ইন্ধনের বিষয়টি এখনো স্পষ্ট না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।এর মধ্যে শুক্রবার ছুটির দিনেও ধ্বংসস্তূপে পরিণত হওয়া স্বাস্থ্যকেন্দ্রটিতে দ্রুতগতিতে সংস্কারকাজ চলতে দেখা গেছে।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন,রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় বৃহস্পতিবার রাতে নূর আলমকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনার তদন্ত করছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জানা গেছে, গ্রেফতার নূর আলম শাহ আলী থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৩০ সেপ্টেম্বর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।রাড্ডা সংশ্লিষ্ট কর্মী ও স্থানীয়রা বলছেন, রাজনৈতিক নেতাদের সরাসরি ইন্ধন ও সুপরিকল্পিত ছক ছাড়া একটি স্বাস্থ্যকেন্দ্রে এমন ভয়াবহ হামলা ও দখলচেষ্টা কোনোভাবেই সম্ভব নয়। হামলার আগে সন্ত্রাসী জোগাড় করতে একাধিক বৈঠক হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কুশীলবদের আড়াল করতেই তদন্ত ধীরগতিতে চলছে কিনা-সে প্রশ্নও তুলেছেন তারা। ঘটনার সময় শাহ আলী থানার তৎকালীন ওসি জাহাঙ্গীর আলমের রহস্যজনক নিষ্ক্রিয়তা নিয়েও জনমনে চরম ক্ষোভ রয়েছে। তাকে প্রত্যাহার করে ডিএমপির কেন্দ্রীয় রিজার্ভে সংযুক্ত করা হলেও শুক্রবার পর্যন্ত তার বিরুদ্ধে কোনো বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়নি। স্থানীয়দের আশঙ্কা, শুধু ওসিকে সরিয়ে দিয়ে পুলিশের গাফিলতি ও নেপথ্যের আর্থিক লেনদেনের বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। যেখানে পুলিশের বিরুদ্ধেই নিষ্ক্রিয়তার অভিযোগ, সেখানে তাদের দিয়ে তদন্ত করালে প্রকৃত সত্য কতটা বেরিয়ে আসবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা আরও বলছেন, জড়িতদের মধ্যে বেশির ভাগই সরকারদলীয় পরিচয়ের হওয়ার তদন্তে তেমন দ্রুতগতি দেখা যাচ্ছে না।

চলছে সংস্কারকাজ : শুক্রবার সরেজমিন রাড্ডা সেন্টারে গিয়ে দেখা যায়, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় চিকিৎসাসেবা বন্ধ থাকলেও সেখানে জোরেশোরে চলছে সংস্কারকাজ। মিস্ত্রিরা ভাঙা দরজা, জানালা ও বারান্দা মেরামতের কাজ করছেন। নিরাপত্তা প্রহরায় রয়েছেন পুলিশ ও আনসার সদস্যরা। মূল ভবনের পাশের খালি জায়গায় সেবাগ্রহীতাদের বসার জন্য লোহার অ্যাঙ্গেল দিয়ে টিনশেডের ছাউনি তৈরি করা হয়েছে। ভাঙা কক্ষগুলোর ইটের গাঁথুনি ও পানির সংযোগ মেরামতের কাজও শেষের দিকে।রাড্ডা সেন্টারের নিরাপত্তারক্ষী জাকির বলেন, মানুষের বসার জন্য টিনশেড বারান্দার কাজ শেষ হয়েছে। বেশির ভাগ ভাঙা কক্ষের দেওয়াল গাঁথুনির কাজও শেষ পর্যায়ে। তবে পানির সংযোগ দেওয়া হলেও শৌচাগার পুরোপুরি ব্যবহার উপযোগী হতে আরও কয়েক দিন লাগবে।

Top