মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা - Alokitobarta
আজ : শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা দুই মেট্রোরেল পাচ্ছে ৫৮ হাজার কোটি টাকা ৪৯তম বিসিএস বাদ পড়া ৪৬ জনের নিয়োগ সোমবার দলে শৃঙ্খলা ফেরাতে এবার কঠোর অবস্থান বিএনপির নানিয়ারচরে উপজেলা আইন-শৃঙ্খলা সভা: মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি

মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা


রিপোর্ট আলোকিত বার্তা :স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘রাড্ডা ক্লিনিক দখল-ভাঙচুরের ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অপরাধ করলে তাকে অপরাধী হিসেবেই দেখা হবে। দলীয় কোনো পরিচয় বিবেচনা নয়।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সমসাময়িক বিষয় নিয়ে জরুরি প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন।মন্ত্রী বলেন, মিষ্টির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া যাবে না। তদন্ত অব্যাহত থাকবে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা অপরাধকে অপরাধ হিসেবে দেখতে চাই, রাজনৈতিক দল বিবেচ্য নয়।

অপরাধ সংঘটিত হলে ১২ থেকে ২৪ ঘন্টার মধ্যে অপরাধীকে ধরা হচ্ছে, আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।মন্ত্রী বলেন, ‘৪৯তম বিশেষ বিসিএসে রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি কোনো বৈষম্য সৃষ্টি করা হবে না।মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানান মন্ত্রী।

Top